বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম

দৌলতপুরে দাফন হলো বিমান বিধ্বস্থে নিহত রজনী ইসলামের এলাকায় শোকের ছায়া

মো. সাইদুল আনাম কুষ্টিয়া
  • Update Time : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৫৫ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে দাফন সম্পন্ন হলো রাজধানীর মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্থের ঘটনায় নিহত রজনী ইসলামের। উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদীপুর কবরস্থানে মঙ্গলবার সকাল ৯টায় তাঁর দাফন সম্পন্ন হয়। এর আগে ভোরে সাদিপুর গ্রামের (শ^শুর বাড়ি) নিজ বাড়ীতে রজনী ইসলামের মরদেহ নিয়ে আসা হলে সেখানে এক হৃদয় বিদারক ঘটনা ঘটে ও শোকের ছায়া নেমে আসে গ্রামে। নিহত রজনী ইসলামের ৩ সন্তানের মধ্যে ছোট মেয়ে ঝুমঝুম ইসলাম পঞ্চম শ্রেণীতে ও মেজ ছেলে রোহান ইসলাম ষষ্ঠ শ্রেণীতে পড়ে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজে।

বড়ছেলে রুবাই ইসলাম এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। রজনী ইসলাম তার মেয়েকে নিতে স্কুলে গিয়েছিলেন উত্তরার মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজে। এসময় বিধ্বস্থ বিমানের লোহার টুকরো রজনী ইসলামের মাথায় আঘাতপ্রাপ্ত হলে তাকে উদ্ধার করে সিএমএইচে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে তার মেয়ে ঝুমঝুম ইসলাম স্কুল ছুটি হওয়ার পরপরই ক্যাম্পাস থেকে বের হয়েছিল বলে দূর্ঘটনা থেকে সে প্রাণে বেঁচে গেছে বলে জানিয়েছেন তার বাবা জহুরুল ইসলাম। নিহত রজনী দৌলতপুর উপজেলার সাদিপুর গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী। ব্যবসা সূত্রে তিনি পরিবার সহ ঢাকার উত্তরায় বসবাস করতেন। ছবি : কুষ্টিয়া দৌলতপুরে নিহতের স্বজন ও এলাকাবাসী।

কিউএনবি/অনিমা/২২ জুলাই ২০২৫,/দুপুর ২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit