বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ “অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ১১ আর-ই ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ” জিতের সঙ্গে আবার সিনেমা করা প্রসঙ্গে যা বললেন স্বস্তিকা ইবাদত ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে চিত্রনায়িকা পপির জন্মদিন পালন

দোহারে কোটি টাকা মূল্যের নিষিদ্ধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৭৯ Time View

ডেস্ক নিউজ : ঢাকার দোহার উপজেলায় কোটি টাকা মূল্যের নিষিদ্ধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সোমবার ২১ জুলাই বিকালে উপজেলার বিলাশপুর এলাকায় একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় ১০০ মণ নিষিদ্ধ চায়না জাল উদ্ধার করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের অরিজিনাল লায়ন নেট নামে একটি ফ্যাক্টরিতে নিষিদ্ধ চায়না জাল তৈরি ও বিক্রি করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ১০০ মণ নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কাউকেই ঘটনাস্থলে উপস্থিত পাওয়া যায়নি। অভিযানে নিষিদ্ধ এসব জাল আটক করে পরে মৈনটঘাট মাঠে নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ জানান, দেশীয় জাতের মাছের বংশবৃদ্ধির জন্য এসব জাল হুমকি স্বরূপ।

তাছাড়া চায়না দোয়ারী জাল মাছের পাশাপাশি অন্যান্য জীববৈচিত্রও নষ্ট করে দেয়। এজন্য প্রশাসন নিষিদ্ধ এসব জাল আটকের অভিযান নিয়মিতই পরিচালনা করবে। এ সময় উপস্থিত ছিলেন- দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন সুলতানা ও দোহার থানার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২৫,/রাত ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit