বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

ইমরান হাশমির ঘনিষ্ট দৃশ্যে অভিনয় স্ত্রী কি মেনে নেন?

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৯৬ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা সিরিয়াল কিসার ইমরান হাশমিকে সম্প্রতি দেখা গেছে দেখা গেছে ‘গ্রাউন্ড জিরো’ সিনেমায়। এ ছাড়া রুপালি পর্দায় ‘মার্ডার’, ‘জহর’, ‘জান্নাত’, ‘গ্যাংস্টার’, ‘অক্সার’, ‘রাজ: দ্য মিস্ট্রি কন্টিনিউস’-এর মতো হিট সিনেমায় তিনি সাড়া জাগিয়েছেন। সিনেমা ইন্ডাস্ট্রিতে নিজের একটি আলাদা পরিচিতি গড়ে তুলেছেন অভিনেতা।

তবে তার নামের সঙ্গে যে তকমাটি সবচেয়ে বেশি জুড়ে আছে, তা হলো—‘কিসার কিং’। তবে এখনো পুরোনো তকমা তার সঙ্গে থাকলেও, নিজের কাজ আর চরিত্র নিয়ে সচেতনভাবেই এগিয়ে চলেন তিনি। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে পরিবার বিষয়টিকে কীভাবে নিয়েছে, সে প্রসঙ্গে কথা বলেন ইমরান হাশমি।

তিনি বলেন, আমার স্ত্রী আর বাবা এতে সব সময় খুশি হন না, বিশেষ করে যখন ঘনিষ্ঠ দৃশ্য থাকে। কিন্তু ওরা জানে— এটা পেশাগত সিদ্ধান্ত। তাই আমার ক্যারিয়ারকে বড় করেছে। হয়তো পছন্দ করে না, কিন্তু মেনে নিয়েছে।

এ সময় ‘তুম মিলে’ সিনেমার একটি মজার অভিজ্ঞতার কথা উল্লেখ করে অভিনেতা বলেন, আমি আর সোহা আলি খান একটি দৃশ্যে একা, যেখানে সাধারণত ইমরান হাশমি মানেই চুম্বনের দৃশ্য থাকে। কিন্তু এখানে তা ছিল না। তখনই পাশের দর্শক বলে ওঠে— ‘ইমরান হাশমি কি এ সিনেমায় অসুস্থ ছিল?

তিনি বলেন, আজকের দিনে দর্শক যেমন সালমান খানের শার্টখোলা দৃশ্য মিস করলে প্রতারিত বোধ করেন, তেমনই তার ক্ষেত্রেও এ ‘চুম্বন দৃশ্য‘ যেন প্রত্যাশার অংশ হয়ে দাঁড়িয়েছে। তবে তিনি এটাকে সমস্যা হিসেবে দেখেন না। এটা তো খারাপ কিছু না। বরং শার্ট খুলে অভিনয়ের চেয়ে এটি অনেক বেশি মজার বলে উল্লেখ করেন অভিনেতা। এর আগে পুরোনো এক সাক্ষাৎকারে ইমরান হাসমি বলেছিলেন এটা আমি বুঝে গেছি যে ‘সিরিয়াল কিসার’ তকমাটা এখন আমার সঙ্গে এমনভাবে মিশে গেছে, যে তা নিয়ে আর তর্ক করার মানে হয় না।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২৫,/রাত ১১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit