মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম
প্রথমবার আন্তর্জাতিক ইরাসমাস প্লাস সম্মেলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশসহ পাঁচ দেশ যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় ইরানের ‘বিকল্প ব্যাংকিং নেটওয়ার্ক’ হরমুজে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান, তিন তেলবাহী জাহাজে আগুন এস্তোনিয়ার সঙ্গে ‘প্রকাশ্য যুদ্ধের দ্বারপ্রান্তে’ রাশিয়া, হুঁশিয়ারি মস্কোর ইসরায়েলি বোমাবর্ষণে কয়েক দশকের জন্য ‘বিষাক্ত ধ্বংসস্তূপে’ পরিণত হয়েছে গাজা দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় রুশ উড়োজাহাজ ঘিরে আতঙ্ক, উড়ল যুদ্ধবিমান বিদেশি রাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তি, চীনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড ঢাকাসহ ৮ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

গলায় ফাঁস দিয়ে সন্তানকে হত্যা চেষ্টা, ভিডিও পাঠান প্রবাসী স্বামীর কাছে

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭১ Time View

ডেস্ক নিউজ : মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নিজ শিশু সন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টা চালান এক মা। শুধু তাই নয়, সেই ভয়াবহ দৃশ্য ভিডিও করে পাঠান বিদেশে থাকা স্বামীর কাছে। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মা বিথী আক্তারকে (২৮) আটক করেছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। 

এ সময় পুলিশ তার দুই শিশু সন্তান আবীর (৯) ও তাবিরকে (৭) নিজেদের হেফাজতে নেয়।

নগরকান্দা থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় এক নারী তার শিশু সন্তানকে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নজরে আসার পরই অনুসন্ধানে নামে পুলিশ। তদন্ত চলাকালেই ভুক্তভোগী শিশুটির ফুফু থানায় ফোন করে বিস্তারিত জানান। 

এর ভিত্তিতে পুলিশ দ্রুত রাধানগর গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত নারীকে আটক করে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বিথী আক্তার স্বীকার করেছেন যে, তার স্বামী আব্বাস আলী গত ৭ বছর ধরে মালদ্বীপে রয়েছেন এবং দেশে ফিরছেন না। স্বামীর দৃষ্টি আকর্ষণ ও ক্ষোভ থেকে তিনি সন্তানকে ফাঁস দেওয়ার অভিনয়/চেষ্টা চালিয়ে ভিডিও ধারণ করে স্বামীর কাছে পাঠিয়েছিলেন।

ওসি আরও জানান, ঘটনার আসল রহস্য ও নেপথ্যের কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। উদ্ধার করা দুই শিশুকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে এবং অভিযুক্ত মায়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

কিউএনবি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২৬,/সকাল ১০:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit