শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে রাঙামাটিতে শ্রমিকদলের বিক্ষোভ

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৬৮ Time View
আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি : অন্তবর্তী সরকারের নিলির্প্ততায় সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও তারেক রহমানকে নানা কটুক্তির প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা শ্রমিকদল। সোমবার সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল বের করে শ্রমিকদল। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক অ্যাড. দীপেন দেওয়ান। জেলা শ্রমিকদলের সভাপতি মমতাজ মিয়ার সভাতিত্বে ও সাধারণ সম্পাদক কবিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো ও অ্যাড. সাইফুল ইসলাম পনির, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম, কৃষকদলের সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাবলু।

এসময় শ্রমিকদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান বলেন- আমাদের সাবধান হতে হবে। কিছুদিন আগে জন্ম নেওয়া একটি দল দেশনায়ক তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সম্পর্কে যে কটুক্তি করেছে, তার প্রতিবাদ জানানোর ভাষা আমার নেই। গণতান্ত্রিক সভ্যতার ইতিহাসে কিভাবে রাজনীতির রীতি-নীতি চর্চা করা হয়, আর আমরা কি দেখতে পাচ্ছি। তিনি আরো বলেন, বিএনপিকে এগিয়ে যেতে হবে এবং সকল ষড়যন্ত্র রুখে দিয়ে তারেক রহমানকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে। 

 

কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২৫,/রাত ৮:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit