বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ “অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ১১ আর-ই ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ” জিতের সঙ্গে আবার সিনেমা করা প্রসঙ্গে যা বললেন স্বস্তিকা ইবাদত ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে চিত্রনায়িকা পপির জন্মদিন পালন

মালিবাগ থেকে যুবক নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৫৬ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর মালিবাগ এলাকা থেকে নাইমুর রহমান সিফাত (২৯) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। গত শনিবার (১৯ জুলাই) আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে তিনি নিখোঁজ হন বলে জানিয়েছেন তার স্ত্রী।

নিখোঁজ সিফাত নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের বাদুলী মোল্লা পওন খাস বাড়ির নুর নবীর ছেলে। বর্তমানে তিনি স্ত্রীসহ ঢাকার খিলগাঁওয়ের তিলপাপাড়ায় বসবাস করতেন।

সিফাতের স্ত্রী তানজিলা আক্তার ওরফে আনঞ্জুমান জারা জানান, ল্যাপটপ মেরামতের জন্য মাল্টিপ্লান মার্কেটে গিয়েছিলেন সিফাত। সেখান থেকে বেরিয়ে বাসায় ফিরছিলেন বলে জানিয়েছিলেন। সন্ধ্যায় তার মুঠোফোনে কল দিয়ে মালিবাগে বলেও জানিয়েছিলেন। এরপর আর বাসায় ফেরেননি তিনি। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখঁজি করেও তার আর সন্ধান পাওয়া যায়নি।

হঠাৎ করে সিফাতের নিখোঁজ হয়ে যাওয়ায় আতঙ্কিত ও দুশ্চিন্তায় পরিবারের সদস্যরা। এ ঘটনায় উদ্বিগ্ন স্বজনরা তার সন্ধান পেতে সকলের সহায়তা কামনা করেছেন।

যদি কেউ নাইমুর রহমান সিফাতকে দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য পান, নিম্নোক্ত নম্বর দুটিতে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। নম্বর দুটি হলো: ০১৭৪৩০৪২৭৫২, ০১৭১৬২৩২৪৭৩

কিউএনবি/অনিমা/২১ জুলাই ২০২৫/বিকাল ৩:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit