শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

প্রথমবার যুক্তরাষ্ট্র সফরে অর্থহীন

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১০৩ Time View

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে জনপ্রিয় রক ব্যান্ড অর্থহীন। দলটি যুক্তরাষ্ট্রের ১২টি শহরে কনসার্ট করবে। অর্থহীন ব্যান্ডের ম্যানেজার এহসানুল হক টিটো বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী নভেম্বর থেকে ডিসেম্বরের মাঝামাঝি কনসার্টগুলো অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগোসহ মোট ১২টি শহরে কসনার্টে অংশ নেবে অর্থহীন। এ প্রসঙ্গে টিটো বলেন, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র সফর নিয়ে আলোচনা চলছিল। কিন্তু সুমন ভাইয়ের (বেজবাবা সুমন) শারীরিক অবস্থার কারণে তা সম্ভব হয়নি। সাম্প্রতিক সময়ে তিনি আগের চেয়ে ভালো বোধ করছেন। তাই আমরা আবার কনসার্টে ফিরেছি। এবার যুক্তরাষ্ট্র সফরের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রবাসী ভক্তদের কাছে অর্থহীন বরাবরই প্রিয়। অন্য ব্যান্ডদের শো তারা দেখলেও অর্থহীনকে কখনো পাননি। এবার তাদের সেই অপেক্ষার অবসান ঘটছে।

মিউজিক বাংলা ও ভেরিতাস ইভেন্টস এই কনসার্টগুলোর আয়োজক। সময়সূচি ও ভেন্যুর বিস্তারিত তথ্য শিগগিরই অর্থহীনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে বলে জানা গেছে। ‘ফিনিক্সের ডায়েরি ১’ প্রকাশের পর এবার ‘ফিনিক্সের ডায়েরি ২’ অ্যালবাম নিয়ে আসছে অর্থহীন। ব্যান্ডটি তাদের অ্যালবামের কাজ অনেকটা গুছিয়ে এনেছে বলে জানা গেছে।

কিউএনবি/অনিমা/২০ জুলাই ২০২৫,/রাত ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit