বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

আমার কিছু হলে দায়ী থাকবেন সেনাপ্রধান মুনির: ইমরান খান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জেলবন্দি অবস্থায় পাক সেনাপ্রধান আসিম মুনিরের বিরুদ্ধে অভিযোগ তুললেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান। তিনি দলের নেতাদের উদ্দেশ্যে জানিয়েছেন, জেলের মধ্যে তার বা স্ত্রী বুশরা বিবির কিছু হলে যেন আসিম মুনিরকে জবাবদিহি চাওয়া হয়।

ইমরানের দাবি, এই সব কিছুর নেপথ্যে রয়েছেন আসিম মুনির। তার নির্দেশেই জেলের মধ্যে অত্যাচারের শিকার হচ্ছেন সস্ত্রীক ইমরান। ইমরানের বক্তব্য, প্রধানমন্ত্রী থাকাকালীন, আইএসআই প্রধানের পদ থেকে আমি মুনিরকে সরিয়ে দিয়েছিলাম। এর পরেই পিটিআই-এর জুলফি বুখারির মাধ্যমে বুশরা বিবির সঙ্গে দেখা করার চেষ্টা করলে, আমি তা প্রত্যাখান করে দিই। 

বুশরা বিবির মাধ্যমে আমাকে চাপ দেওয়ার চেষ্টা করেছিলেন মুনির। ইমরানের দাবি, এর পর থেকেই মুনিরের ক্ষোভ গিয়ে পড়ে বুশরা বিবি এবং তার ওপরে। তিনি আরও লিখেছেন, আমার বা আমার স্ত্রীর কিছু হলে দায়ী থাকবেন মুনির— সেই মতো আমি আমার দলকেও আগে থেকে জানিয়ে রাখছি।

তিনি পাকিস্তানের মানুষের উদ্দেশে বলেন, আমি সারাজীবন জেলে কাটাতে পারি কিন্তু কোনো ভাবেই অন্যায় এবং অত্যাচারের কাছে মাথা নত করব না। পাকিস্তানের নাগরিকদেরও বলছি, কোনো অবস্থাতেই অন্যায়কে মাথা নিচু করে মেনে নেবেন না। এ দিকে, ইমরান এবং তার স্ত্রী বুশরা বিবিকে মুক্ত করার দাবিতে ৫ আগস্ট দেশজুড়ে বিভোক্ষ কর্মসূচির ডাক দিয়েছে পিটিআই। 

শাহবাজ শরিফের সরকারের ওপরে চাপ প্রয়োগ করে সেনা শাসন জারি করার দাবি জানানো হবে বলেও সূত্রের খবর। আন্দোলনের নেতৃত্ব দেবেন ইমরানের দুই ছেলে— সুলেমান ঈশা খান ও কাসিম খান।

 

 

কিউএনবি/আয়শা//১৯ জুলাই ২০২৫,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit