শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

বোচাগঞ্জে একযোগে ৪২ হাজার বৃক্ষরোপণ

মোঃ আশিকুর ইসলাম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৬৯ Time View

মোঃ আশিকুর ইসলাম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : “গাছ লাগান, পরিবেশ বাঁচান” এই স্লোগান সামনে রেখে দিনাজপুর জেলায় ৮ লাখ গাছের চারা রোপণের অংশ হিসেবে বোচাগঞ্জ উপজেলায় ৪২ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকালে উপজেলার আটগাঁও ইউনিয়নের আলমপুর গ্রামের রাস্তার দুই পাশে এ বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়। দিনাজপুর জেলা প্রশাসনের পরিকল্পনা ও দিকনির্দেশনায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফ হাসান।

এ সময় উপস্থিত ছিলেন – ৪ নম্বর আটগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তুরিন তানভির চৌধুরী বিতু, ইউনিয়ন পরিষদের সচিব গোলাম মোঃ আদিল। এছাড়াও স্থানীয় বিএনপির নেতাবৃন্দ ও ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য উপস্থিত ছিলেন।

এসময় বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফ হাসান বলেন, “বৃক্ষ শুধু অক্সিজেনই দেয় না, জীববৈচিত্র্য রক্ষা ও দুর্যোগ মোকাবিলায়ও রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। এই বাস্তবতা মাথায় রেখে জেলা প্রশাসনের উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এ উপলক্ষে বোচাগঞ্জ উপজেলায় প্রতিটি ইউনিয়নে ৪২ হাজার বৃক্ষরোপন করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা//১৯ জুলাই ২০২৫,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit