মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল প্রত্যাহার “দুদকের অনুসন্ধানের দাবি” ‘শান্তিচুক্তির পরও বন্ধ হয়নি সন্ত্রাস-চাঁদাবাজি’ পাহাড়ে নতুন করে পিসিএনপির ৮ দাবি রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

ফাইনালে হেরে গেল রোনালদোর আল নাসর

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৫১ Time View

স্পোর্টস ডেস্ক : শিরোপার অপেক্ষা কোনোভাবেই শেষ হচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। এশিয়ান চ্যাম্পিয়নস লিগ-২ এর ফাইনালে পুরো ম্যাচ দাপট দেখিয়ে খেলেও শেষ পর্যন্ত জিততে পারল না আল নাসর। গাম্বা ওসাকার কাছে ফাইনাল হেরে অপেক্ষা আরও বাড়ল রোনালদোর।

রিয়াদের আলাওল পার্কে শনিবার রাতে ১-০ গোলে আল-নাসরকে হারিয়ে শিরোপা তুলে নিয়েছে জাপানের ক্লাবটি।

গাম্বা ওসাকা ২০০৮ সালে এএফসি চ্যাম্পিয়নস লিগ জিতেছিল। এবার তারা এএফসি চ্যাম্পিয়নস লিগ টু জেতা প্রথম জাপানি ক্লাব হওয়ার লক্ষ্যে মাঠে নেমেছিল। ২০১৪ সালে ঘরের মাঠে ট্রেবল জেতা এই দলের বড় মঞ্চে লড়ার অভিজ্ঞতা আগে থেকেই ছিল।

ম্যাচের একমাত্র গোলটি এসেছে ২৯ মিনিটে। রিওতারো মেশিনো বল এগিয়ে দেন, তোকুমা সুজুকি বলটি পৌঁছে দেন ইসাম জেবালির কাছে। জেবালি বলটি দেন ডেনিজ হুম্মেটের পায়ে। বক্সের ভেতরে একদম একা ছিলেন হুম্মেট। ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে দেন তিনি।

গোলের পর আল-নাসর সমতা ফেরাতে মরিয়া হয়ে চেষ্টা করে। কিন্তু গাম্বার গোলরক্ষক আরাকি দুর্দান্ত ছিলেন। রোনালদো পুরো ম্যাচেই প্রায় নিষ্প্রভ ছিলেন। প্রথমার্ধের শেষ দিকে সুযোগ পেয়েছিলেন, তবে হেডটি পোস্টের পাশ দিয়ে চলে যায়। এর বাইরে পুরো ম্যাচে আরও দুটো সুযোগ নষ্ট করেন তিনি।

সাদিও মানে ও জোয়াও ফেলিক্সও আল-নাসরের হয়ে সমতা ফেরানোর চেষ্টা করেছেন। মানে সাইড-নেটে বল মারেন। ফেলিক্স দ্বিতীয়ার্ধে পোস্টে বল লাগান এবং আরেকটি শট ক্লিয়ার হয়ে যায়। আইমান ইয়াহিয়াও বক্সের মধ্যে বল পেয়েছিলেন, কিন্তু শট লক্ষ্যভ্রষ্ট হয়।

গাম্বা ওসাকা শেষ পর্যন্ত দাঁতে দাঁত চেপে নিজেদের জাল অক্ষত রেখেছে। আল-নাসরের শেষ মুহূর্তের চাপ সামলে এক গোলের লিড ধরে রেখে আরেকটি স্মরণীয় মহাদেশীয় শিরোপা জিতেছে জাপানের ক্লাবটি। 

তাতে রোনালদোর অপেক্ষা বাড়ল আরও। আল নাসরে যোগ দেওয়ার পর থেকে কোনো মেজর শিরোপা জেতা হয়নি তার। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু জেতার সুযোগ ছিল, তাও হারাল এখন। 

এখন রোনালদোদের সামনে সুযোগ সৌদি প্রো লিগ জেতার। দলটি এখন লিগের শীর্ষে আছে। নিজেদের বাকি থাকা ম্যাচটি জিতলে, আল হিলাল একটি ম্যাচে পয়েন্ট হারালে এশিয়ার মাটিতে প্রথমবারের মতো কোনো শিরোপা জিতবেন রোনালদো।

কিউএনবি/অনিমা/ ১৭ মে ২০২৬,/সকাল ১১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit