মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৫১ Time View

স্পোর্টস ডেস্ক : মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো দিয়োগো জটার প্রতি শ্রদ্ধা জানাতে পর্তুগিজ এই ফরোয়ার্ডকে ক্লাবের হল অব ফেমে অন্তর্ভুক্ত করেছে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স।

২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত উলভারহ্যাম্পটনের হয়ে খেলেন জটা। ২০১৮ সালে ক্লাবটিকে প্রিমিয়ার লিগে উঠতে বড় ভূমিকা রাখেন পরে লিভারপুলে যোগ দেওয়া এই ফুটবলার। উলভারহ্যাম্পটনের হল অব ফেম প্রতিষ্ঠিত হয় ২০০৮ সালে। বিলি রাইট, ডেরেক ডগান ও স্টিভ বুলের মতো ফুটবলাররা ক্লাবটির এই সম্মাননা পেয়েছেন।

দীর্ঘদিনের সঙ্গী রুটকে বিয়ে করার ১০ দিন পর, এই মাসের শুরুতে স্পেনের থামোরা প্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত হন জটা। ২৮ বছর বয়সী জটার সঙ্গে মারা যান তার দুই বছরের ছোট ভাই আন্দ্রে সিলভা, তিনিও ছিলেন পেশাদার ফুটবলার।

জটা প্রতি শ্রদ্ধা জানাতে তার একটি ম্যুরাল লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডের কাছে তৈরি করা হয়েছে। এছাড়া প্রয়াত এই ফুটবলারের সম্মানে তার ২০ নম্বর জার্সি ক্লাবের পুরুষ ও নারী ফুটবল দলের কোনো পর্যায়ে কেউ আর পরবে না বলে ঘোষণা করে লিভারপুল।

কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২৫,/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit