রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

চৌগাছায় আইন শৃঙ্খলার বিষয়ে মাসিক সভা অনুষ্ঠিত

এম এ রহিম চৌগাছা  (যশোর)
  • Update Time : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৬০ Time View
এম এ রহিম চৌগাছা  (যশোর) : যশোরের চৌগাছায় আইন শৃঙ্খলার বিষয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী  কর্মকর্তা ফারজানা ইসলাম। বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাসমিন জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন,  উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলামা মোরশেদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী, সাবেক প্যানেল মেয়র  মাষ্টার কামাল আহমেদবিশ্বাস, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাংবাদিক এম এ মান্নান,  আনছার ভিডিপি কর্মকর্র্তা আব্দুল খালেক, আন্দুলিয়া বিজিবি কোম্পানী কমান্ডার  মামুনুর রহমান, শাহাজাদপুর বিজিবি কোম্পানী  সুবেদার মাহবুবুর রহমান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন,বৈসম্য বিরেরাধী উপজেলা ছাত্র নেতা  বিএম রাশিদুল ইসলাম রিতম, উপজেলা কর্মকর্তা ও  উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ। সভায় সভাপতির বক্তৃতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে বাজার মনিটারিং,  গ্যাস স্যালেন্ডার ওজনে কম দেওয়া, প্যাট্ট্রল পাম্পে তেল কম  দেওয়া,  উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, জঙ্গিবাদ-মাদক, চোরাচালান প্রতিরোধে ও উপজেলার সুশৃঙ্খলা পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগীতা একান্ত প্রয়োজন।

কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২৫,/সকাল ১০:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit