বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

মনিরামপুরে জুলাই শহিদ দিবস পালিত দেখা যায়নি বৈষম্যবিরোধীদের

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৪৪ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ’জুলাই শহিদ দিবস’ পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলায়াতনে আয়োজিত অনুষ্ঠানে প্রথমে জুলাই শহিদদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে দিবসের তাৎপর্যতুলে ধরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। তবে অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের কাউকে অংশ নিতে দেখা যায়নি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না। সহকারি কমিশনার(ভূমি) নিয়াজ মাখদুমের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, সাবেক সভাপতি মোহাম্মাদ মুছা, মুক্তিযোদ্ধা খান আক্তার হোসেন, ওসি(তদন্ত) বদরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি এস এম মজনুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা রশিদ বিন ওয়াক্কাস, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর সহকারি অধ্যাপক ফজলুল হক, সহকারি অধ্যাপক আব্দুল বারী, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ইবাদুল ইসলাম মনু প্রমুখ। পরে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তবে জুলাই শহিদ দিবস পালিত হলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাউকে দেখা যায়নি।

এ ব্যাপারে মনিরামপুরের বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি শরিফ মাহমুদ ক্ষুব্ধ প্রতিক্রীয়া ব্যক্ত করে বলেন, জুলাই শহিদ দিবসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাউকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডাকা বা দাওয়াত দেওয়া হয়নি। যেটা এ দিবসকে অপমানিত করা হয়েছে। তবে উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না জানান, মনিরামপুরে বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন কমিটি নেই। তার পরও বেশ কয়েকজনকে দাওয়াত দেওয়া হয়েছিল।

 

 

কিউএনবি/আয়শা//১৬ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit