রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

জাতীয় সমাবেশ সফল করতে চৌগাছায় জামায়াতের স্বাগত মিছিল

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১১২ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ১৯ জুলাই মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে স্বাগত মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোরের চৌগাছা উপজেলা শাখা। বুধবার ১৬ জুলাই বিকেলে শহরের কামিল মাদ্রাসা মাঠ থেকে এই বিশাল স্বাগত মিছিল বের হয়। ১৯ জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ৭দফা দাবিতে জাতীয় সমাবেশ সফল করতে এই স্বাগত মিছিল করা হয়েছে।মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

আগামীর জাতীয় নির্বাচন অবাদ,সুষ্ঠু, নিরপেক্ষসহ ৭ দফা দাবি আদায়ে কেন্দ্রীয় জামায়াতের এই সমাবেশের আয়োজন করা হয়েছে। চৌগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবী আমির মাওলানা নুরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যপকমাওলানা নুরুজ্জামান আল মামুন, সহকারী সেক্রেটারী ও সাবেক প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমেদ বিশ্বাস,মাওলানা. গিয়াস উদ্দীন, সাবেক ইউপি চেয়ারম্যান চৌগাছা কামিল মাদ্রাসার সাবেক অধ্যাক্ষ মাওলনা. আব্দুল লতিফ, অধ্যাপক মাওলানা আব্দুররহমান, মাওলনা আব্দুল কাদের, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক, সাবেক কাউন্সিলর মহিউদ্দীন, আব্দুর রহমান, হাসানুজ্জামানসহ উপজেলা ও ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতায় বক্তারা, আগামী জাতীয় নির্বাচন অবাদ, সুষ্ঠু, নিরপেক্ষসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঐতিহাসিক সোহরাওয়াার্দী উদ্যানে সমাবেশে যোগদিয়ে সমাবেশকে সফল করার আহ্বান জানান। সেই সাথে আগামী জাতীয় নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কা জনগণের কাছে পৌঁছে দেওয়ার অহবান জানান।

 

 

কিউএনবি/আয়শা//১৬ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit