মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীর ওপর হামলায় পর মাদারীপুরে নিরাপত্তা জোরদার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৫৩ Time View

ডেস্ক নিউজ : পরে তাদের ওপর হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এর পরপরই এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে মাদারীপুরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মাদারীপুর জেলার প্রবেশদ্বার রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ। এছাড়াও ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর, ঘটকচর, খাগদি, মোস্তফাপুর, পাথুরিয়ারপাড়সহ বিভিন্ন স্থানে র‌্যাব, সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও ছিল।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের সংগঠক মেহেরাব সিফাতসহ অনেকেরই মাদারীপুরে আসার কথা রয়েছে। শহরের স্বাধীনতা অঙ্গনে আয়েজিত সমাবেশে তারা বক্তব্যও রাখবেন বলে জানা গেছে।

মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান জানান, ‘এনসিপির জুলাই পদযাত্রা অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে বাড়তি ফোর্স মোতায়েন করা হয়েছে। সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন।’
প্রসঙ্গত, পূর্ব ঘোষিত অনুষ্ঠান হিসেবে মাদারীপুরে দুপুর তিনটায় উপস্থিত থাকার ছিল এনসিপির কেন্দ্রীয় নেতারা। গোপালগঞ্জে হামলার ঘটনায় পরিবর্তণ হয় সময়ের। এদিকে শহরের স্বাধীনতা অঙ্গনে চলে হামলার প্রতিবাদ সমাবেশ। হামলার ঘটনায় দোষিদের বিচার দাবি করেন করা হয়।

 

 

কিউএনবি/আয়শা//১৬ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit