বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
মক্কা চুক্তি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়, অন্যদের উদ্বেগের কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আশুলিয়ায় জশনে জুলুস ও ওয়াজ মাহফিল দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ফিফার সঙ্গে সংঘাত কমানোর বার্তা দিল উয়েফা ভারতে মুক্তির প্রথম দিনেই ১১৭ কোটি রুপি আয় করল ‘টক্সিক’ গোল হজম ছাড়া জয়, কোলো-কোলোর জার্সিতে অভিষেক রাঙালেন ভোজিনিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘কমনসেন্স’ নিয়ে প্রশ্ন তুললেন সারজিস মক্কায় রেড অ্যালার্ট জারি মক্কা চুক্তি কী, বাংলাদেশ কেন যোগ দিতে চায়? মক্কা চুক্তিতে যোগ দিলে বাংলাদেশ কিভাবে লাভবান হবে প্রশ্নে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী তিন ফাইনালও ইংল্যান্ডে

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : গত মাসে লর্ডসে অনুষ্ঠিত সবশেষ চক্রের ফাইনালের পর থেকেই একটি প্রশ্ন ছিল, এরপরের ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে। তবে এবার নিশ্চিত হলো, শুধু এরপরের ফাইনালই নয় আগামী তিন আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। যদিও এখনও ইংল্যান্ডের কোন ভেন্যুতে ফাইনাল হবে তা নির্ধারিত হয়নি।  

কিছুদিন আগে গুঞ্জন উঠেছিলো, ভারতও চায় আইসিসি টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের ফাইনালের আয়োজক হতে। কিন্তু ভারতের সে আশা আর পূরণ হচ্ছে না। ২০২৭, ২০২৯ ও ২০৩১—এই তিন আসরের ফাইনালও অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের যেকোনো ভেন্যুতে।

 

ইংল্যান্ডেই আরও তিনটি ফাইনাল হওয়ার পেছনে ‘ইসিবির সফলভাবে সাম্প্রতিক ফাইনালগুলো আয়োজনের’ কথা বলেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। এদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের আগামী তিন আসরের ফাইনাল আয়োজনের দায়িত্ব পেয়ে ভীষণ খুশি ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড।

২০২১ সালে প্রথম আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড এবং ভারত। অনুষ্ঠিত হয়েছে সাউদাম্পটনের রোজ বোল স্টেডিয়ামে। পরের দুই আসরের ফাইনালও (২০২৩ এবং ২০২৫) অনুষ্ঠিত হয়েছে ইংল্যান্ডে। এই দুটি ফাইনাল অবশ্য অনুষ্ঠিত হয়েছিল লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। 

 

 

কিউএনবি/আয়শা//২১ জুলাই ২০২৫,/দুপুর ১২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit