বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে যুবক অপহরণ,৫ লাখ টাকা মুক্তিপনের অভিযোগে মামলা রাঙামাটিতে ৪০ লিটার চোলাই মদসহ ১২ জন গ্রেপ্তার ‘মাজার ভাঙতে এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ — দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ইরানি হামলার ভয়ে কেন কাঁপছে বুলগেরিয়ার গ্রামটি? প্রত্যেক নাগরিকের চিকিৎসাসেবা নিশ্চিত করবে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ডিসেম্বরে মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ হাতীবান্ধা সীমান্তে কৃষকদের ওপর বিএসএফের হামলা, স্থানীয়দের ধাওয়ায় অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পলায়ন, পরে পতাকা বৈঠকে হস্তান্তর সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ আশুলিয়ায় আলোচিত শিশু তাসিন হত্যার রহস্য উদঘাটন; ব্যক্তিগত আক্রোশ থেকে হত্যাকান্ড  ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন, নিরব প্রশাসন॥

বেরোবি প্রক্টরের চেয়ারে শাড়ি-চুড়ি রেখে তোপের মুখে সমন্বয়করা

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১০৫ Time View

ডেস্ক নিউজ : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্র উপদেষ্টা ও প্রক্টরের চেয়ারে শাড়ি-চুড়ি রাখায় তোপের মুখে পড়েছে সমন্বয়করা।

রোববার (২০ জুলাই) বিকাল ৫টায় আশিক, সুমন, আরমান, বাংলাদেশ গঠনতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) রংপুর মহানগর সদস্য সচিব হাজিমুল হক ও রংপুর জেলা কমিটির মুখপাত্র রুম্মানুল ইসলাম রাজ প্রক্টর ও ছাত্র উপদেষ্টার চেয়ারে শাড়ি-চুড়ি রাখেন।

তাদের অভিযোগ, ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকলেও ছাত্রদল ও শিবির প্রকাশ্যে কার্যক্রম পরিচালনা করছে।

তবে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন, ‘তাদের সাথে (শাড়ি-চুড়ি প্রদান করা শিক্ষার্থী) আমার ৫টায় বসার কথা ছিল। ছাত্র রাজনীতির ব্যাপারে তাদের সাথে কথা বলার আগেই তারা শিক্ষকদের অবমাননা করছে। তারা যে অভিযোগ তুলছে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি হচ্ছে কিন্তু সেটি কোথায়। এখন কেউ যদি বিশ্ববিদ্যালয়ের বাহিরে রাজনীতি করে সেটা কি আমরা দেখব। ৭৫ একরে রাজনীতি নিষিদ্ধ। এখানে কেউ রাজনীতি করতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে এসেই রাজনীতি বন্ধ করি। আমাকে কেউ বলেনি, ওদের আগেই আমি সিন্ডিকেটে বিষয়টি তুলি। রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করায় এর আগে আমি কমিটি গঠন করি৷ সেখানে কয়েকজনকে শোকজ দেওয়া হয়। আমরা কাজ করছি।’

এদিকে শিক্ষকদের অবমাননা করায় প্রতিবাদ করেছে বেরোবি শাখা ছাত্রদল। এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক আল আমিন বলেন, ‘গুটি কয়েক নামধারী সমন্বয়ক সাধারণ শিক্ষার্থীর নাম ব্যবহার করে শিক্ষকদের অবমাননা করেছে। শুধু তাই নয়, তারা আমাদের মা-বোনদেরও অবমাননা করেছে। এই ধরনের অবমাননা কোনো সাধারণ শিক্ষার্থী মেনে নিবে না।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে এখনও ছাত্রলীগ ও আওয়ামী লীগের দোসরা রয়ে গেছে। তা নাহলে ১৬ জুলাই কঠোর নিরাপত্তা থাকা স্বত্বেও কীভাবে বিশ্ববিদ্যালয়ের ‘জয় বাংলা’ স্লোগান লেখে। এগুলোর পিছনে নামধারী সমন্বয়করা আছে।

কিউএনবি/অনিমা/২১ জুলাই ২০২৫,/সকাল ১১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit