বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসিয়ে গ্রুপসেরা বাংলাদেশ বলিউড তারকাদের ভিড় এড়ানোর পরামর্শ পুলিশের সুন্দরবনে কমছে, বাজারে বাড়ছে ‘খাঁটি’ মধুর বাণিজ্য উচ্চমাধ্যমিকের সনদ অবৈধ, ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ ডাবল সেঞ্চুরির পুরস্কার পেলেন হৃদয় আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরাইলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি আইএমএফের সঙ্গে আলোচনা চলছে, জানুয়ারিতে হবে অগ্রগতি: অর্থমন্ত্রী নেতানিয়াহুর মতো চেহারাই ‘কাল হলো’ ইরানি ব্যবসায়ীর সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে জামায়াত আমির বললেন, ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’ মাসে ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান

মিরপুরে ডাকাতি, হাতেনাতে আটক সাবেক দুই সেনা সদস্যসহ ৪ জন

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : মিরপুর ডিওএইচএস এলাকায় চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতি চালায় একটি চক্র। পরে পালানোর সময় সাবেক দুই সেনা কর্মকর্তাসহ চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করে নিরাপত্তা কর্মীরা।

এসময় পালিয়ে যায় আরও দুই সেনা সদস্যসহ চারজন। আটকদের মধ্যে একজন লেফটেন্যান্ট ও একজন করপোরাল রয়েছে।

চারজনকে আটক করেছে পুলিশ। আটকদের কাছ থেকে লুট হওয়া জিনিসপত্র জব্দ করা হয়েছে। ঘটনার পর সন্দেহভাজনদের ধাওয়া করে একটি গাড়ি আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

রোববার বেলা সাড়ে তিনটার দিকে মিরপুর ডিওএইচএসের ১১ নম্বর সড়কের একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটে। ওই বাড়ির যে ফ্ল্যাটটিতে ডাকাতি হয়েছে, সেটার মালিক একজন অবসরপ্রাপ্ত মেজর।

আইনশৃংখলা বাহিনীর পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতির ঘটনার বর্ণনা দেন নাম-পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক নারী। তিনি অভিযোগ করেন, অস্ত্র ও মাদক রয়েছে এই অজুহাতে তল্লাশি চালানোর নামে লুট করা হয় মূল্যবান জিনিসপত্র।

তিনি জানান, পরিস্থিতি বদলে যায় স্থানীয় নিরাপত্তাবাহিনীর সন্দেহ হওয়ার পর। এ সময় ডাকাত দলের চারজনকে হাতেনাতে আটক করা হয়।

আটক ব্যক্তিদের কাছ থেকে পাঁচটি মুঠোফোন, সোনা ও হীরার গয়না, ল্যাপটপ, তিনটি ঘড়ি, কিছু প্রসাধনী ও কয়েকটি ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, পুরো ঘটনা গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে। ডাকাত দলের সঙ্গে কোনো সংগঠিত চক্র জড়িত থাকলে ব্যবস্থা নেয়া হবে।

মিরপুর বিভাগের এডিসি সালেহ্ মুহাম্মদ জাকারিয়া বলেন, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কিউএনবি/অনিমা/২১ জুলাই ২০২৫,/সকাল ১১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit