বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম
চট্রগ্রামে দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত দাপুটে সেঞ্চুরির পরও অভিষেককে যুবরাজের খোঁচা নওগাঁয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত  নওগাঁর পত্নীতলায় ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা নওগাঁয় জামায়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত  দেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ‘ভাঙারি এনামুল’ গ্রেপ্তার ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ॥

টানা বৃষ্টির প্রভাবে বেড়েছে মুরগি ও সবজির দাম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : রাজধানী ঢাকার বাজারগুলোত মুরগি ও সবজির দাম কিছুটা বেড়েছে। দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টির প্রভাবে বাজারে শাক-সবজি ও মুরগির সরবরাহ কমে যাওয়ায় এসব পণ্যের দাম বেড়েছে।

সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। বাজারে এই নিত্যপণ্য এখন ২৬০ থেকে ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এক সপ্তাহ আগে এটি খুচরায় প্রতি কেজি ৮০ থেকে ১২০ টাকা ছিল। বেশ কয়েকটি সবজির দামও কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। মুরগির দাম কেজিতে ১০ থেকে ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর রামপুরা, বাড্ডা, মহাখালী কাঁচাবাজার ও জোয়ারসাহারা বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, খুচরা পর্যায়ে প্রতি কেজি কাঁচা মরিচ ২৬০ থেকে ৩২০ টাকা দরে বিক্রি হচ্ছে। বেগুন মানভেদে প্রতি কেজি ৮০ থেকে ১২০ টাকা। করলা প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, ঝিঙা ৮০ টাকা, টমেটো মানভেদে ১৪০ থেকে ১৬০ টাকা, শসা ৬০ টাকা, পটোল ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। লম্বা লাউ প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকা, চালকুমড়া প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

খুচরা বিক্রেতারা বলছেন, টানা তিন দিনের বৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকায় সবজি ও কাঁচা মরিচ ক্ষেত ডুবে গেছে। এ জন্য সরবরাহ কিছুটা কম। ফলে দাম কিছুটা বেড়েছে। একই সঙ্গে বাজারে মুরগির সরবরাহও কমেছে।

রাজধানীর বাড্ডার সবজি বিক্রেতা মো. সাইফুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, পাইকারি বাজারেই কাঁচা মরিচের সরবরাহ খুব কম থাকায় বাড়তি দরে বিক্রি হচ্ছে।

পাইকারি বাজার থেকে ২৪০ টাকা দরে কাঁচা মরিচ কিনতে হয়েছে। মূলত বৃষ্টির কারণে বাজারে সবজি ও কাঁচা মরিচের সরবরাহ কমে গেছে। এ কারণে দাম বেড়েছে। এ ছাড়া বৃষ্টি দেখে মরিচের আড়তদার ও পাইকারি বিক্রেতারাও বাড়তি দাম নিচ্ছেন।
রাজধানীর রামপুরা কাঁচা বাজারে কথা হয় পারভীন সুলতানার সঙ্গে। কালের কণ্ঠকে তিনি বলেন, ‘২৫০ গ্রাম কাঁচা মরিচের দাম চাওয়া হচ্ছে ৭০ টাকা, মাত্র চার-পাঁচ দিন আগেও ২৫ টাকা দিয়ে নিয়েছি। এভাবে যদি রাতারাতি পণ্যের দাম দ্বিগুণের বেশি হয়ে যায়, তাহলে আমরা কিভাবে চলব! বৃষ্টির অজুুহাত দিয়ে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কাঁচা মরিচের দাম বাড়িয়ে ভোক্তার পকেট কাটছে।’

বাজার ঘুরে দেখা গেছে, টানা বৃষ্টির কারণে বাজারে মুরগির সরবরাহও কিছুটা কম। সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে সোনালি মুরগি প্রতি কেজি মানভেদে ২৯০ থেকে ৩২০ টাকায় এবং ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। মুরগির ডিম প্রতি ডজন ১৩০ টাকা।

মুরগি বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টির কারণে খামারি পর্যায় থেকে ঠিকমতো বাজারে মুরগি আনা যাচ্ছে না। অল্প কিছু মুরগি আনা হলেও বাড়তি গাড়িভাড়া দিতে হচ্ছে। এ জন্য দাম কিছুটা বেড়েছে।

বাজারে দেশি পেঁয়াজ প্রতি কেজি মানভেদে ৫৫ থেকে ৬০ টাকা, দেশি আদা ১৩০ থেকে ১৫০ টাকা, দেশি রসুন ১২০ থেকে ১৫০ টাকা, আমদানি করা রসুন ১৯০ থেকে ২০০ টাকা, দেশি মসুর ডাল (চিকন দানা) ১৪০ টাকা, আমদানি করা মসুর ডাল (মোটা দানা) ১১৫ থেকে ১২০ টাকা।

ফরিদপুরে কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি : ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুরে টানা বৃষ্টিতে হঠাৎ করে কাঁচা মরিচের দাম বেড়েছে। প্রতি কেজি কাঁচা মরিচ পাইকারিতে ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে প্রকারভেদে প্রতি কেজি কাঁচা মরিচ ২২০ থেকে ২৪০ টাকা।

গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের চকবাজার, কানাইপুর বাজার, বোয়ালমারী পৌর বাজার, মধুখালী বাজার, আলফাডাঙ্গা বাজার ও ভাঙ্গা বাজারের ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

কিউএনবি/অনিমা/১১ জুলাই ২০২৫,/বিকাল ৪:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit