রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম
চার জেলায় বন্যার আভাস ২৯ বিজিবি কতৃক মাদক কারবারি সহ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও পরিবেশগত সমস্যা নিয়ে স্কুল ক্যাম্পেইন শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত নওগাঁয় কেমিক্যাল প্রয়োগ করে অলংকার ও টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩জন গ্রেপ্তার মাটিরাঙ্গায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ বিতরণ। রাউজানের যুবদল নেতা মাসুদ হত্যা মামলার অন্যতম হোতা আইয়ুব রাঙামাটিতে গ্রেফতার সেতাবগঞ্জ পৌরসভার বিধি অমান্য করে ভবন নির্মানের অভিযোগ সেতাবগঞ্জ পৌরসভার বিধি অমান্য করে ভবন নির্মানের অভিযোগ ৩ দিনে ৬ ইসরাইলি সেনা নিহত, আহত ২০

নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোয়ন দিলেন নেতানিয়াহু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৭৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তিনি নোবেল শান্তি পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পকে মনোনীত করেছেন। পুরস্কার কমিটির কাছে পাঠানো চিঠির একটি কপি তিনি মার্কিন প্রেসিডেন্টকে উপহার দেন।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সোমবার রাতে হোয়াইট হাউসের নৈশভোজে অংশ নিয়ে নেতানিয়াহু বলেন, ‘তিনি আমাদের কথা অনুসারে একের পর এক দেশে, একের পর এক অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করছেন’।

ট্রাম্প বছরের পর বছর ধরে সমর্থক এবং অনুগত আইন প্রণেতাদের কাছ থেকে একাধিক বার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন এবং মর্যাদাপূর্ণ এই পুরস্কারটি বারবার হাতছাড়া হওয়ার কারণে তিনি তার বিরক্তির কথা গোপন করেননি।

এই রিপাবলিকান অভিযোগ করেছেন, ভারত ও পাকিস্তান, সেইসাথে সার্বিয়া ও কসোভোর মধ্যে সংঘাতে মধ্যস্থতার ভূমিকার জন্য নরওয়েজিয়ান নোবেল কমিটি তাকে উপেক্ষা করেছে।

তিনি মিশর ও ইথিওপিয়ার মধ্যে ‘শান্তি বজায় রাখার’ জন্য এবং ইব্রাহিম চুক্তির মধ্যস্থতার জন্যও কৃতিত্ব দাবি করেছেন, যা ইসরাইল এবং বেশ কয়েকটি আরব দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে একটি ধারাবাহিক চুক্তি।

ট্রাম্প নিজেকে একজন ‘শান্তি প্রতিষ্ঠাতা’ হিসেবে নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন। তিনি ইউক্রেন এবং গাজায় দ্রুত যুদ্ধ বন্ধ করার জন্য তার আলোচনার দক্ষতা ব্যবহার করবেন, যদিও তার প্রেসিডেন্ট হিসাবে পাঁচ মাসেরও বেশি সময় ধরে উভয় সংঘাত এখনও তীব্র।

কিউএনবি/অনিমা/০৮ জুলাই ২০২৫,/বিকাল ৩:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit