শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দৃঢ় সমর্থনের প্রশংসায় বিশ্বনেতারা হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখল করে তালা লাগিয়ে দেন  রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ নরসিংদীতে আমেনা ধর্ষণ ও হত্যার ঘটনায় পাঁচজন গ্রেফতার  দলীয় নেতাদের দ্বারা প্রভাবিত না হয়ে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল আলুর ন্যায্যমূল্য ও আলুর বহুমুখী ব্যবহারে সরকর কাজ করছে –  প্রতিমন্ত্রী আব্দুল বারী আশুলিয়ায় বাড়ি দখল চেষ্টার অভিযোগ; আদালতের নিষেধাজ্ঞা পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের

ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা

Reporter Name
  • Update Time : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। মঙ্গলবার (১ জুলাই) রাতে এ হামলার পরপরই দেশজুড়ে সতর্কতা জারি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

টাইমস অব ইসরায়েল জানায়, ইয়েমেন থেকে উৎক্ষেপণকৃত ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েল তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো লক্ষ্যবস্তু শনাক্ত করে প্রতিহত করার জন্য কাজ করছে।

এদিকে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরপরই ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সাইরেন বেজে ওঠে। এতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।

আইডিএফ জানিয়েছে, “এই মুহূর্তে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। জনগণকে ‘হোম ফ্রন্ট কমান্ড’ (ঘরোয়া প্রতিরক্ষা দপ্তর)-এর নির্দেশনা অনুসরণ করতে অনুরোধ করা হচ্ছে।”

স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকতে এবং সরকার ও প্রতিরক্ষা বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন হামলা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন।

কিউএনবি/অনিমা/০২ জুলাই ২০২৫,/সকাল ৬:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit