সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

দাম কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের, আজ থেকেই কার্যকর নতুন প্যাকেজ

Reporter Name
  • Update Time : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৮৬ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : দেশব্যাপী ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারে গ্রাহকদের জন্য সুখবর নিয়ে এলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। সংগঠনটি জানিয়েছে, ৭০০ টাকার ব্রডব্যান্ড ইন্টারনেট প্যাকেজ এখন থেকে ৫০০ টাকায় পাওয়া যাবে।

১ জুলাই, মঙ্গলবার থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে বলে আইএসপিএবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে বাজারে আইএসপিগুলো আর ৫ এমবিপিএস প্যাকেজ দিচ্ছে না। এখন গড়ে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা সরবরাহ করা হচ্ছে। সে বিবেচনায় নতুন প্যাকেজ মূল্য ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম বলেন, “আমরা চাই বাংলাদেশের ইন্টারনেট সেবা আরও উন্নত হোক। সরকার যদি সামাজিক দায়বদ্ধতা তহবিল (SOF) এবং রেভিনিউ শেয়ারিং প্রত্যাহার করে নেয়, তাহলে আমরা ভবিষ্যতে গ্রাহকদের ব্রডব্যান্ড সংজ্ঞা অনুযায়ী ২০ এমবিপিএস ব্যান্ডউইডথ নিশ্চিতে সক্ষম হব।”

তবে তিনি আক্ষেপ করে বলেন, “বেশিরভাগ গ্রাহকই মাসিক বিলের সঙ্গে ৫% মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে চান না। অথচ সেটি আমরা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিই।”

আইএসপিএবি আশা প্রকাশ করেছে, এই মূল্য হ্রাসের ফলে ব্রডব্যান্ড ব্যবহারে মানুষের আগ্রহ আরও বাড়বে এবং দেশের ডিজিটাল কানেক্টিভিটি আরও সম্প্রসারিত হবে।

কিউএনবি/অনিমা/০২ জুলাই ২০২৫,/সকাল ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit