সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম
২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি করবে বাংলাদেশ-মালয়েশিয়া পদত্যাগের চাপে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ইসরায়েলের সেনাবাহিনী দক্ষিণ লেবানন ছাড়বে না: প্রতিরক্ষামন্ত্রী ২৫০ কিমি গতিতে ডিভাইডারে ধাক্কা! ঘটনাস্থলেই প্রাণ গেল দুইজনের বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন দাবানলের গ্রাসে কানাডার লিটন, সরানো হচ্ছে বাসিন্দাদের ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট

গাজায় আবারও ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৬২

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। শুক্রবার রাত থেকে শুরু হওয়া এসব হামলা শনিবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান

প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর মধ্যে একটি হয় ফিলিস্তিন স্টেডিয়ামের পাশে একটি শরণার্থী আশ্রয়কেন্দ্রের কাছে, সেখানে অন্তত ১২ জনের মৃত্যু হয়। আর শনিবার দুপুরের এক হামলায় নিহত হন আরও ১১ জন।

এছাড়া, গাজার দক্ষিণাঞ্চলের আল-মাওয়াসিতে ঘুমন্ত অবস্থায় এক বাস্তুচ্যুত পরিবার তাদের তাবুতে ইসরায়েলি হামলার শিকার হয়ে প্রাণ হারায়।

স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অক্টোবর ২০২৩ সালে হামাসের ইসরায়েল আক্রমণের পর শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ৫৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অর্ধেকই নারী ও শিশু।

ইসরায়েলি অবরোধের কারণে গাজায় দুই মাসেরও বেশি সময় ধরে খাদ্য সংকট চলছে। মে মাসের শেষভাগ পর্যন্ত সব ধরনের খাদ্য প্রবেশ নিষিদ্ধ ছিল, আর বর্তমানে সামান্য কিছু ত্রাণ ঢুকতে দেওয়া হচ্ছে। ইউনিসেফ জানিয়েছে, গাজায় ৬০% পানি উৎপাদন কেন্দ্র অকেজো এবং এপ্রিল থেকে মে মাসের মধ্যে শিশু অপুষ্টি ৫০% বেড়েছে।

ত্রাণ পেতে ফিলিস্তিনিদের প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা হেঁটে নির্ধারিত বিতরণ পয়েন্টে যেতে হচ্ছে, যেখানে নিরাপত্তা ঝুঁকিও রয়েছে। মার্কিন বেসরকারি সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) এসব ত্রাণ বিতরণ করছে। তবে অভিযোগ উঠেছে, ইসরায়েলি সেনারা এসব পয়েন্টে জড়ো হওয়া ক্ষুধার্ত মানুষের ওপর সরাসরি গুলি চালাচ্ছে। এতে এখন পর্যন্ত ৫০০’র বেশি মানুষ নিহত হয়েছেন।

এ ঘটনার প্রেক্ষিতে ১৫টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (জিএইচএফ)-কে গাজায় তাদের কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছে, দাবি করে যে তারা যুদ্ধাপরাধে সহায়তা করছে এবং নিরপেক্ষতা ও স্বাধীনতার নীতিমালা লঙ্ঘন করছে।

সূত্র: দ্য গার্ডিয়ানআলজাজিরা

কিউএনবি/অনিমা/২৯ জুন ২০২৫, /সকাল ৭:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit