শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম
হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখল করে তালা লাগিয়ে দেন  রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ নরসিংদীতে আমেনা ধর্ষণ ও হত্যার ঘটনায় পাঁচজন গ্রেফতার  দলীয় নেতাদের দ্বারা প্রভাবিত না হয়ে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল আলুর ন্যায্যমূল্য ও আলুর বহুমুখী ব্যবহারে সরকর কাজ করছে –  প্রতিমন্ত্রী আব্দুল বারী আশুলিয়ায় বাড়ি দখল চেষ্টার অভিযোগ; আদালতের নিষেধাজ্ঞা পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দের অংশগ্রহণে মতবিনিময় পাকিস্তানের হামলায় ২২৮ তালেবান যোদ্ধা নিহতের দাবি

পাকিস্তানে বোমা হামলায় ১৩ সেনা নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৪১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে শনিবার (২৮ জুন) আত্মঘাতী হামলা হয়েছে। এতে দেশটির অন্তত ১৩ জন সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। স্থানীয় সরকারি কর্মকর্তা এবং পুলিশ বার্তাসংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক খাইবার পাখতুনখোয়া প্রদেশের নর্থ ওয়াজিরিস্তানের একজন সরকারি কর্মকর্তা বলেছেন, একজন আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক-ভর্তি গাড়ি দিয়ে একটি সামরিক কনভয়ে ধাক্কা দেয়। এতে বিস্ফোরণে ১৩ জন সেনা নিহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জন সেনা সদস্য এবং ১৯ জন বেসামরিক লোক।

পুলিশের একজন কর্মকর্তা এএফপি’কে বলেছেন, বিস্ফোরণে দুইটি বাড়ির ছাদ ধসে পড়েছে। এতে ছয়জন শিশু আহত হয়েছে।

এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে এলাকাটিতে প্রায় হামলা চালায় দেশটিতে নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)।

কিউএনবি/অনিমা//২৮ জুন ২০২৫, /বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit