শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম
হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখল করে তালা লাগিয়ে দেন  রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ নরসিংদীতে আমেনা ধর্ষণ ও হত্যার ঘটনায় পাঁচজন গ্রেফতার  দলীয় নেতাদের দ্বারা প্রভাবিত না হয়ে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল আলুর ন্যায্যমূল্য ও আলুর বহুমুখী ব্যবহারে সরকর কাজ করছে –  প্রতিমন্ত্রী আব্দুল বারী আশুলিয়ায় বাড়ি দখল চেষ্টার অভিযোগ; আদালতের নিষেধাজ্ঞা পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দের অংশগ্রহণে মতবিনিময় পাকিস্তানের হামলায় ২২৮ তালেবান যোদ্ধা নিহতের দাবি

যুদ্ধে নিহত ইরানি সেনা কমান্ডার ও বিজ্ঞানীদের জানাজায় লাখো মানুষ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৩৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ১২ দিনের যুদ্ধে ইসরায়েলের হামলায় নিহত প্রায় ৬০ জন ইরানি সেনা কমান্ডার ও বিজ্ঞানীদের রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে ইরানে। নিহতদের মধ্যে রয়েছেন বিপ্লবী গার্ডের শীর্ষ কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী ও নিরাপত্তা কর্মকর্তারা।

স্থানীয় সময় শনিবার (২৮ জুন) সকালে তেহরানের কেন্দ্রে এই জানাজায় লাখো মানুষ অংশ নেয়। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের জানাজা অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়।

লাইভ টেলিকাস্টে দেখা যায়, শোকপালনকারীরা কালো পোশাক পরে ইরানের পতাকা উড়াচ্ছে এবং নিহত কমান্ডার ও বিজ্ঞানীদের ছবি হাতে নিয়ে শোক প্রকাশ করছে।

সমাধি প্রক্রিয়া শুরু হয় স্থানীয় সময় সকাল ৮টায়। তেহরানের কেন্দ্রে ইরানের পতাকায় ঢাকা কফিনগুলো স্থাপন করা হয়, যেগুলোর গায়ে নিহতদের ইউনিফর্ম পরা প্রতিকৃতি দেখা যায়।

গত ১৩ জুন শুরু হওয়া ১২ দিনের যুদ্ধে ইসরায়েল ও তার মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এরপর মঙ্গলবার (২৪ জুন) যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েল ও ইরান দু’পক্ষই নিজেদের বিজয়ী দাবি করে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি মার্কিন হামলাকে তুচ্ছ করে বলেন, ‘ট্রাম্প অযথা ঘটনাগুলো বাড়িয়ে বলেছেন’। 

তিনি মার্কিন দাবি খারিজ করে দেন যে, ইরানের পারমাণবিক কর্মসূচি কয়েক দশক পিছিয়ে গেছে।

নিহতদের মধ্যে ৪ জন নারী ও ৪ শিশুও রয়েছেন। জানাজায় তাদের কফিনগুলো তেহরানের ‘আজাদি স্ট্রিট’ দিয়ে ট্রাকে করে নিয়ে যাওয়া হয়। ভিড়ে থাকা মানুষ ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধ্বংস হোক’ স্লোগান দিতে থাকে।

যুদ্ধবিরতির পর এটাই প্রথমবারের মতো শীর্ষ কমান্ডারদের জন্য প্রকাশ্যে জানাজা অনুষ্ঠিত হলো। ইরানি রাষ্ট্রীয় টিভি জানায়, জানাজার সময় সরকারি অফিস বন্ধ রাখা হয়েছিল যাতে কর্মকর্তারা এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন।

 

 

কিউএনবি/আয়শা//২৮ জুন ২০২৫, /বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit