বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম
‘ট্রাম্পকে শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন ছিল ভুল’ ইরান সংঘাতকে ‘ধর্মযুদ্ধে’ রূপ দেওয়ার চেষ্টায় যুক্তরাষ্ট্র–ইসরাইল, সফল হবে কি? ৮ সপ্তাহ স্থায়ী হতে পারে ইরান যুদ্ধ : হেগসেথ ইফতারের জন্য কি অজু করতেই হবে? জাতীয় দলে ফেরার শেষ বড় সুযোগ নেইমারের সামনে, করতে হবে যা সংসদে রাষ্ট্রপতির ভাষণে যা থাকবে জানালেন তথ্যমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার ব্যক্তিগত চ্যাটের ৪৪টি স্ক্রিনশট প্রকাশ করে যা বললেন তিথি অস্ত্রোপচারের পর প্রথমবার নিজের অনুভূতি জানালেন তানিয়া বৃষ্টি পারস্য উপসাগরে মার্কিন ট্যাংকারে হামলার দাবি আইআরজিসির

ক্রিকেটার সাকিবের ‘গোপন সিনেমা’র কথা ফাঁস করলেন নির্মাতা!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৪১ Time View

বিনোদন ডেস্ক : সম্প্রতি এমনই একটি তথ্য ফাঁস করেছেন নির্মাতা রাজিবুল হোসেন। তিনি জানান, সাকিব যে সিনেমায় অভিনয় করেছেন সে সিনেমার নাম ‘সবকিছু পেছনে ফেলে’। সিনেমার গল্প গড়ে উঠেছিল পাঁচ তরুণ-তরুণীকে নিয়ে। এ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন সাকিব।

জানা যায়, সিনেমাটি পরিচালনার পাশাপাশি প্রযোজনার দায়িত্বেও ছিলেন রাজিবুল হোসেন। এ সিনেমার স্পন্সর ছিল ফুজিফিল্ম বাংলাদেশ। ওই সময় ফুজিফিল্মের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব থাকায় প্রতিষ্ঠানটির ইচ্ছায় সিনেমাটিতে যুক্ত হন ক্রিকেটের এ অল রাউন্ডার।
সিনেমাটির জন্য বছরে নিজের সুবিধা মত ৮ দিন সময় দেন সাকিব। কক্সবাজারের বিভিন্ন লোকেশনে শুটিংও করেন। কিন্তু সিনেমায় কাজ করার বিষয়টি ওই সময় জানাজানি হলে শেষ পর্যন্ত অজানা কারণে তা অস্বীকার করেন সাকিব। তখন ফুজিফিল্ম নির্মাতাকে অনুরোধ করেন সাকিবকে ছাড়াই সিনেমাটি নির্মাণ করতে।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে নির্মাতা রাজিবুল হোসেন বলেন,পুরনো সে ঘটনা হঠাৎ সবাইকে আজ জানালাম, কারণ আমার কাছে মনে হয়েছে বিষয়টি সবার জানা প্রয়োজন। ওই সময় সাকিব যা করেছেন তা অনুচিত। তার জন্য আমি সিনেমাটাই বন্ধ করে দিই। এতে আমার ৬৫ লাখ টাকার ক্ষতি হয়।সাকিবের এ মনোভাব শৈল্পিক কাজের প্রতি অসম্মান। আমি চাইলে তাকে ছাড়াই সিনেমাটি শেষ করতে পারতাম কিন্তু আমি তা করিনি। কারণ আমি বিশ্বাস করি, একটি অসম্পূর্ণ সত্য দিয়ে পূর্ণ সিনেমা নির্মাণ করা যায় না।

 

 

কিউএনবি/আয়শা//২৭ জুন ২০২৫, /রাত ১১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit