শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
মেক্সিকোর কারাগারে দাঙ্গায় নিহত ১০ জিন থেরাপি দিয়ে অন্ধদের দৃষ্টিশক্তি আংশিক ফিরিয়ে আনা সম্ভব: গবেষণা মায়ের গর্ভেই শিশুর বুকের টিউমার ধ্বংস, চিকিৎসা বিজ্ঞানে মাইলফলক বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি গুপ্তচরবৃত্তির অভিযোগ: গ্রেপ্তার ভারতীয় নাগরিক ফের রিমান্ডে যুদ্ধবিরতির এক বছরে প্রতি ৯০ মিনিটে একজন ফিলিস্তিনিকে হতাহত করেছে ইসরায়েল ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চলছে, মধ্যবর্তী নির্বাচনের আগে হামলা নয়: ট্রাম্প সাবেক মার্কিন সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে, হবে লাইভ সম্প্রচার মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে তেলের দাম ৪ শতাংশ বৃদ্ধি, বিশ্বজুড়ে শেয়ারবাজারে ধস রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত

রাঙামাটিতে ক্রীড়া সংস্থার বিতর্কিত এডহক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৭১ Time View

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি : রাঙামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার সদ্য পুনর্গঠিত এডহক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন জেলার খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও ক্লাব কর্মকর্তারা। বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন ক্লাব অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মাহবুবুল বাসেত অপু।


এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সাউথ স্পোর্টিং ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, ছদক ক্লাবের সভাপতি প্রীতিময় চাকমা, প্রতিভাস স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, ব্রাদার্স ক্লাবের আহ্বায়ক সদানন্দ চাকমা, ইয়ুথ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক রনেন চাকমা এবং ছাত্র প্রতিনিধি শরিফুল হক শাকিলসহ আরও অনেকে।

বক্তারা বলেন, গত ১৯ জুন যে এডহক কমিটি পুনর্গঠন করা হয়েছে, সেখানে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে সরাসরি জড়িত নন, বরং দুর্নীতিপরায়ণ, অযোগ্য এবং স্বার্থান্বেষী। এ ধরনের কমিটি জেলার ক্রীড়া উন্নয়নে বাধা হয়ে দাঁড়াবে বলে তারা মন্তব্য করেন।

পরবর্তীতে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার বরাবর একটি লিখিত স্মারকলিপি পেশ করা হয়।

স্মারকলিপিতে তিনটি প্রধান দাবি উত্থাপন করা হয়—
১. পুনর্গঠিত এডহক কমিটি বাতিল করা,
২. স্থানীয় ক্লাব ও অভিজ্ঞ ক্রীড়া সংগঠকদের সঙ্গে পরামর্শ করে নতুন কমিটি গঠন,
৩. মিনি স্টেডিয়ামসহ ক্রীড়া খাতের বিভিন্ন প্রকল্পে দুর্নীতির তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ।

স্মারকলিপিতে জেলার অন্তত ৪৩ ক্লাব ও বি‌ভিন্ন সংগঠনের প্রতিনিধির স্বাক্ষর রয়েছে।

বক্তারা জানান, আগামী এক সপ্তা‌হের ম‌ধ্যে তাদের দাবি না মানলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা//২৫ জুন ২০২৫, /সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit