বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

ভিডিও শেয়ার করে আলোচনায় নুসরাত ফারিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৭৫ Time View

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া আবারও আলোচনায় এসেছেন। এবার তিনি সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে ঝড় তুলেছেন। এ ভিডিওতে তার আবেদনময়ী উপস্থিতি নেটিজেনদের মন কেড়েছে।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সেই থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে চলছে দেশ। আর সেই আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা থাকায় গ্রেফতারি পরোয়ানায় ছিলেন অভিনেত্রী পর্দার হাসিনা নুসরাত ফারিয়া। ওই মামলায় তাকে আটক করা হয়। 

গত ১৮ মে শেখ হাসিনার মতো দেশ ছেড়ে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় অভিনেত্রীকে। ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ভাটারা থানায় হস্তান্তর করে। পরে জামিনে মুক্তি পান অভিনেত্রী। 

এ নিয়ে পুরো বিনোদন জগতে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এর মাঝে নীরব দেখা যায় অভিনেত্রীকে। কোথাও কোনো আলোচনা নেই। তবে সম্প্রতি আবারও আলোচনায় এলেন তিনি। সামাজিক মাধ্যমে এক ভিডিওতে নুসরাত ফারিয়াকে দেখা গেছে সোনালি রঙের ঝলমলে পোশাকে। কার্লি চুল, গভীর চোখের চাহনি আর হাতে থাকা গোলাপ যেন তার সৌন্দর্যকে আরও কয়েকগুণ বাড়িয়ে তুলেছে। 

এ ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের উষ্ণ মন্তব্যে ভরে যায় তার ভিডিওর মন্তব্যের ঘর। নুসরাত ফারিয়ার রূপে মুগ্ধ হয়ে শায়লা সুলতানা নামে এক নেটিজেন তুর্কি অভিনেত্রী হান্দে এরচেলের সঙ্গে তুলনা করে লিখেছেন— হঠাৎ করেই যেন তুর্কি অভিনেত্রী হান্দে এরচেলের মতো দেখতে লাগছে। আরেক নেটিজেন লিখেছেন—তোমাকে দেখতে সত্যিই অসাধারণ সুন্দর ও দারুণ আকর্ষণীয় লাগছে। জসিম হক নামে আরেক নেটিজেন লিখেছেন— তুমি এত সুন্দর, যেন এক সত্যিকারের রানির মতো। আমি তোমাকে সত্যিই খুব পছন্দ করি। কেন পছন্দ করি, সেটি জানি না। শুধু জানি— তোমাকে দেখলেই মন ভালো হয়ে যায়।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৩ অক্টোবর দেশের সিনেমা হলগুলোতে মুক্তি পায় শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগালের সিনেমায় শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আরিফিন শুভ, ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা। শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেন নুসরাত ফারিয়া। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর এবার পর্দার শেখ হাসিনাও দেশ ছাড়ছিলেন। তবে হাসিনা ভারতে আশ্রয় নিলেও নুসরাত ফারিয়ার গন্তব্য ছিল থাইল্যান্ডে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুন ২০২৫, /রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit