রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

আশুলিয়ায় সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজির অভিযোগ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৭০ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় চাঁদার টাকা না পেয়ে সাংবাদিকের নির্মাণাধীন ভবনের মালামাল নিয়ে যাওয়া অভিযোগ পাওয়া গেছে হবি নামের এক সন্ত্রাসীর বিরুদ্ধে। এ বিষয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। 
মঙ্গলবার (২৪ই জুন) ভোর রাতে আশুলিয়ার আউকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুপুরে দৈনিক ভোরের পাতা পত্রিকার আশুলিয়া প্রতিনিধি ও জমির মালিক শাহাদাত হোসেন (৪০) আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।  
অভিযোগে বলা হয়েছে, শাহাদাত হোসেন গত দুই বছর আগে আউকপাড়া এলাকা ৫ শতাংশের একটি প্লট নেন। গত মাসে নিরাপত্তা বেস্টনী তৈরি জন্য রড, সিমেন্ট ও বিভিন্ন মালামাল রাখা হয়। এরপর থেকেই হবি পাঁচ লাখ টাকা চাঁদা দাবী করে আসছিলেন।  কিন্ত টাকা না দেওয়ায় ভোরে কোয়ার্টার কে মারধর করে মালামাল সব নিয়ে যায়।
আহত কেয়ারটেকার আলী হোসেন বলেন, হবি (৪৫), রবি (৪০) ও অজ্ঞাতনামা ৬-৭ জন সশস্ত্র ব্যক্তি লোহার রড ও চাপাতি নিয়ে প্লটে হামলা চালায়। এসময় একটি কক্ষে রাখা ২০ ব্যাগ সিমেন্ট ও ৩ হাজার ইট ও রড লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দিলে মারধর করে গুরুতর জখম করে।  
শাহাদাত হোসেন জানান, আগে থেকেই অভিযুক্তরা তার কাছ থেকে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করছিল। টাকা না দেওয়ায় তারা এই হামলা চালায়। ঘটনার পর থেকেই অভিযুক্তরা কেয়ারটেকারের ছেলের ফোনে হুমকি দিচ্ছে। সে মূলত স্থানীয় সন্ত্রাসী । তারা চাঁদা আদায় করে একটি কিশোর গ্যাং পরিচালনা করে। এছাড়া স্থানীয় শুটার সাদ্দামের অনুসারী সে। তার কথাতেই সে এই ধরনের কর্মকান্ড করে। 
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত ওসি) কামাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ  ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুন ২০২৫, /সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit