সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম

করোনায় ৫ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৫২ Time View

ডেস্ক নিউজ : গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৩৬ জন আক্রান্ত হয়েছেন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মোট ৬২১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সেই হিসাবে শনাক্তের হার পাঁচ দশমিক ৮০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের চারজন পুরুষ ও একজন নারী। তাদের একজনের বয়স ১১-২০ বছর, একজনের ৪১-৫০ বছর, একজনের ৬১-৭০ বছর, একজনের ৭১-৮০ বছর ও একজনের বয়স ৯১-১০০ বছরের মধ্যে। তাদের মধ্যে একজন ঢাকা, তিনজন চট্টগ্রাম ও একজন রাজশাহী বিভাগের। পাঁচজনের একজন সরকারি ও চারজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে ২৯ হাজার ৫১৫ জন মারা গেছেন। তাদের মধ্যে চলতি বছর মারা গেছেন ১৬ জন। এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৯৭৮ জন। ২০২৫ সালে শনাক্ত হয়েছেন ৪৩৩ জন।

কিউএনবি/অনিমা/২২ জুন ২০২৫, /রাত ৯:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit