বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

জয়পুরহাটে পোল্ট্রি ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট :
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৯২ Time View
মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট : জয়পুরহাটের আক্কেলপুরের জামালগঞ্জ বাজারে পোল্ট্রি ও হ্যাচারি ব্যবসায়ী ইসমাইল হোসেন টুকুর বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে তাঁর সুরম্য বাসা ‘মিশু নীড়ে’ ৬ জন মুখোশধারী ডাকাত প্রবেশ করে।এসময় ডাকাতরা ইসমাইল হোসেন টুকু ও তাঁর স্ত্রী বিলকিস আরাকে মারধর করে বেঁধে রেখে ঘরের আলমিরা ভেঙে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও দামি জিনিসপত্র লুট করে।
গৃহকর্ত্রী দাবি করেছেন, ডাকাতরা প্রায় পাঁচ লাখ নগদ টাকা, দেড়শ ভরি স্বর্ণালঙ্কার ও তিন লাখ টাকা দামের ছয়টি ঘড়ি লুট করেছে। তবে মামলায় ৩০ ভরি স্বর্ণের কথা উল্লেখ করা হয়েছে বলেও জানাযায়।জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল এসপি) আরিফ হোসেন ও আক্কেলপুর থানার ওসি মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং ডাকাতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে আক্কেলপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের হয়েছে।

কিউএনবি/অনিমা/২১ জুন ২০২৫, /রাত ৮:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit