বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

শুভশ্রীকে সঙ্গে নিয়ে ফেসবুকে সুখবর দিলেন দেব

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৪১ Time View

বিনোদন ডেস্ক : শুক্রবার (২০ জুন) দেব তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেন। মাত্র ২৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কালো পোশাকে দর্শকদের সামনে হাজির হন দেব ও শুভশ্রী। 

 
একটা সময় টালিউড সুপারস্টার দেবের সঙ্গে শুভশ্রীর প্রেমের সম্পর্ক ছিল ওপেন সিক্রেট। এ জুটি দর্শক জনপ্রিয়তাতেও ছিল তুঙ্গে। কিন্তু কোনো এক অজানা কারণে তাদের সম্পর্ক ভেঙে যায়। সম্পর্ক ভাঙার মুহূর্তে এ জুটি সর্বশেষ অভিনয় করছিলেন ‘ধূমকেতু’ সিনেমায়। কিন্তু একাধিক কারণে সে সময় ছবিটি মুক্তির পথে হাঁটতে পারেনি।
বিচ্ছেদের পর ‘ধূমকেতু’ সিনেমায় সর্বশেষ অভিনয় করেছিলেন দেব ও শুভশ্রী। তবে সিনেমাটি মুক্তির মিছিলে হাঁটতে পারেনি। তাই এ সিনেমা অন্তত প্রেক্ষাগৃহে মুক্তি পাক -- এমনটাই আশা করছে দেব ও শুভশ্রী ভক্তরা। ছবি: সংগৃহীত
২০১৩ সালে ‘ধুমকেতু’ সিনেমার শুটিংয়ে শুভশ্রী ও দেব। ছবি: সংগৃহীত

তবে এবার সেসব জটিলতা কাটিয়ে আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে কৌশিক গাঙ্গুলী পরিচালিত ও রানা সরকার প্রযোজিত সিনেমা ‘ধূমকেতু’। এ সিনেমার মাধ্যমে দীর্ঘ ১২ বছর পর দেব-শুভশ্রী  জুটিকে বড় পর্দায় দেখবেন দর্শকরা।

 
 প্রসঙ্গত, বিচ্ছেদের পর ব্যক্তিজীবনে শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করেন। রাজ-শুভশ্রীর সংসারে রয়েছে দুই সন্তান। অন্যদিকে, দেবের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। 
 

 

 

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৫, /বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit