সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

ত্রিপক্ষীয় নতুন জোটে বাংলাদেশ-চীন-পাকিস্তান

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৪৭ Time View

ডেস্ক নিউজ : একটি ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম গঠনে সম্মত হয়েছে বাংলাদেশ-চীন-পাকিস্তান। অর্থনৈতিক উন্নয়ন এবং তিন দেশের জনগণের জীবন যাত্রার মান উন্নত করার লক্ষ্যে এই ফ্ল্যাটফর্ম গঠন করা হবে।

শুক্রবার (২০ জুন) চীনের ইউনান প্রদেশে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যেখানে ৩টি পক্ষই যৌথ একটি ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হয়েছে।

বৈঠকে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং, বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিক এবং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্রসচিব ইমরান আহমেদ সিদ্দিকী উপস্থিত ছিলেন।

বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ ভারচুয়ালি যুক্ত ছিলেন।

তিন পক্ষ চীন-পাকিস্তান-বাংলাদেশ ত্রিপক্ষীয় সহযোগিতা নিয়ে বিস্তারিত মতবিনিময় করেছে। তিন পক্ষ সুপ্রতিবেশীসুলভতা, সমতা ও পারস্পরিক বিশ্বাস, উন্মুক্ততা ও অন্তর্ভুক্তি, সাধারণ উন্নয়ন এবং উইন-উইন সহযোগিতা নীতির ওপর ভিত্তি করে ত্রিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিতে সম্মত হয়েছে। আর এই ত্রিপক্ষীয় সহযোগিতার লক্ষ্য অর্থনৈতিক উন্নয়ন এবং জনগণের জীবনযাত্রার মান উন্নত করা।

শিল্প, বাণিজ্য, মেরিটাইম অ্যাফেয়ার্স, জলসম্পদ, জলবায়ু পরিবর্তন, কৃষি, মানবসম্পদ, থিঙ্ক ট্যাঙ্ক, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি এবং যুবসমাজ সংক্রান্ত ক্ষেত্রগুলোতে পারস্পরিক সহযোগিতা অন্বেষণ এবং বাস্তবায়ন করা।

ত্রিপক্ষীয় ওই বৈঠকে সব পক্ষই সহযোগিতা উন্মুক্ততা, অন্তর্ভুক্তি, ভালো প্রতিবেশিতা, পারস্পরিক শ্রদ্ধা এবং বিশ্বাসের নীতি দ্বারা পরিচালিত হওয়ার পাশাপাশি জয়-জিতের সহযোগিতায় কাজ করবে বলে সম্মত হয়েছে।

সেই সঙ্গে বৈঠকে উপনীত সমঝোতা বাস্তবায়নের জন্য তিনটি পক্ষই যৌথ একটি ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হয়েছে।

তিন পক্ষ জোর দিয়ে বলেছে যে, চীন-বাংলাদেশ-পাকিস্তান সহযোগিতার ক্ষেত্রে বহুপাক্ষিকতা এবং উন্মুক্ত আঞ্চলিকতা মেনে চলে, কোনো তৃতীয় পক্ষের উদ্দেশে যার লক্ষ্য নয়।

কিউএনবি/অনিমা/২১ জুন ২০২৫, /সকাল ১০:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit