শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
‎দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ব্যতিক্রমী উদ্যোগ, লালমনিরহাটে সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু নোয়াখালীতে নিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল শিশুর মরদেহ ইরানের প্রেসিডেন্ট ‘নিরাপদে’ আছেন: ইরনা কত কেজি স্বর্ণের গহনায় বিয়ে হলো বিজয়-রাশমিকার? ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে আবারও বিসিবির নির্বাচন চান খালেদ মাহমুদ সুজন মোঃ রাইয়ান ইসলাম ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ফুলবাড়ীতে হামলা ও হুমকির প্রতিবাদের আশ্রয়নবাসীর মানববন্ধন হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখল রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহত আশুলিয়ায় কিশোর গ্যাং এর তান্ডবে অতিষ্ঠ জনজীবন

ইরানের ‘রেড লাইন’ কী?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৫০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিদিনই যখন বাড়ছে ইসরাইল-ইরান সংঘাতের পরিমাণ; ঠিক তখনই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এ যুদ্ধের শেষ কোথায়। ইরানের ‘রেড লাইন’ আসলে কী? এ বিষয়ে অস্ট্রেলিয়ার ডেকিন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ শাহরাম আকবরজাদে বলছেন, ‘ইরান স্পষ্ট করে দিয়েছে যে, তারা আন্তর্জাতিক কঠোর পরিদর্শন ব্যবস্থার সঙ্গে পারমাণবিক কর্মসূচি তদারকি করতে আগ্রহী। একই সঙ্গে ইরান এটাও স্পষ্ট করে দিয়েছে, যে তারা অস্ত্রায়ন কর্মসূচি অনুসরণ করবে না।’

আর এসবের বিনিময়ে ইরান তার বিরুদ্ধে জারি করা নিষেধাজ্ঞা শিথিল করতে চায় জানিয়ে এ বিশেষজ্ঞ বলেন, ‘ইউরোপীয়রা যদি ইরানের এই রেড লাইনগুলোকে সম্মান করে এবং এমন একটি সমাধান নিয়ে আসতে সক্ষম হয়, তাহলে কূটনৈতিক সমাধানের সুযোগ রয়েছে।’তবে আকবরজাদে এটাও জানিয়েছেন যে, ইরান কখনোই মার্কিন হুমকির মুখে নিঃশর্ত আত্মসমর্পণ করবে না।

তিনি আরও বলেন, ‘ইরানিরা এই হামলাকে মার্কিন মদদপুষ্ট বলেছে এবং এটা দেখে তেমনই মনে হচ্ছে। সহিংসতার হুমকি, ইরানের রাষ্ট্রপ্রধানকে হত্যার হুমকি- সব কিছুই করছে তারা।’আর এ অবস্থায় যে ইরানের কাছ থেকে আত্মসমর্পণের আশা করা বোকামি সেটাও জানিয়ে রেখেছেন এই বিশেষজ্ঞ। তার মতে, এ অবস্থায় মুখ বাঁচাতে হয়তো এখন নতুন কোনো বিকল্পই খুঁজতে হবে যুক্তরাষ্ট্রকে।

 

 

কিউএনবি/আয়শা/২০ জুন ২০২৫, /বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit