বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

ইসরায়েলের আকাশে আগুন ঝরাল ইরান!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৩৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের উত্তাল পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সামরিক সংঘাতে। ইরান গত কয়েক দিনে ইসরায়েলের আকাশে ছুড়েছে প্রায় ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১,০০০ ড্রোন। ইসরায়েলি সামরিক সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। 

ইসরায়েলের দাবি, এই বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে।

বৃহস্পতিবার (১৯ জুন) ইসরায়েলি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত সিএনএন জানান, গত শুক্রবার থেকে শুরু হওয়া ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে এখন পর্যন্ত প্রায় ৪০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১০০০টি ড্রোন ইসরায়েলের দিকে ছুঁড়েছে ইরান। এই হামলাগুলোতে এখন পর্যন্ত কমপক্ষে ২৪ জন ইসরায়েলি নিহত হয়েছেন। 

অন্যদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, তারা ইসরায়েলের উদ্দেশে সেজিল-২ নামের দীর্ঘপাল্লার কঠিন জ্বালানির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। ইসরায়েলের বিরুদ্ধে ‘ট্রু প্রমিজ ৩’ অভিযানের অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান। ইরানের অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র ২০০০ থেকে ২৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, অতি ভারী ও দীর্ঘপাল্লার সেজিল-২ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে ট্রু প্রমিজ ৩-এর দ্বাদশ তরঙ্গের হামলা শুরু হয়েছে। সেজিল-২ হচ্ছে ইরানের নিজস্বভাবে তৈরি একটি দ্বৈত-পর্যায়ের কঠিন জ্বালানির ক্ষেপণাস্ত্র, যার পাল্লা প্রায় ২০০০ কিলোমিটার এবং এটি ইসরায়েলের ভেতরে গভীরভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তবে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, তারা এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের বিষয়ে ইরানের দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেন সিএনএন।

এ ছাড়া, ইসরায়েল লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইরান। ‘ফাত্তাহ’ নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে প্রবেশ করেছে বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে জানিয়েছে ফরাসী বার্তা সংস্থা এএফপি।

এর আগে, ২০২৪ সালের ১ অক্টোবর ইসরাইলে ইরানের আক্রমণের সময় তারা কয়েক ডজন ‘ফাত্তাহ-১’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ‘ফাত্তাহ’ ক্ষেপণাস্ত্রটি প্রথম ২০২৩ সালে উন্মোচিত হয়েছিল এবং ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এর নামকরণ করেছিলেন।

আইআরজিসি ক্ষেপণাস্ত্রটিকে ইসরাইল-স্ট্রাইকার’ হিসেবে উল্লেখ করেছে এবং এর উন্মোচনের সময়, ইরানের রাজধানী তেহরানে একটি বড় ব্যানার স্থাপন করা হয়েছিল, যেখানে হিব্রু ভাষায় লেখা ছিল, ‘তেল আবিবে ৪০০ সেকেন্ড।

কিউএনবি/অনিমা/১৯ জুন ২০২৫, /সকাল ১০:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit