বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

ইরান থেকে ৭০ বাংলাদেশিকে দেশে ফেরানোর প্রস্তুতি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৩৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি হামলার পর নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে বাংলাদেশ দূতাবাসের কূটনীতিক ও সাধারণ বাংলাদেশি নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে প্রায় ৭০ জন বাংলাদেশিকে পাকিস্তান হয়ে দেশে ফেরানোর প্রস্তুতি চলছে।

তেহরানের কেন্দ্রস্থলে, যেখানে কূটনীতিকদের আবাসিক এলাকা অবস্থিত, সেখানে একাধিক ভবন ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মধ্যে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ওয়ালিদ ইসলামের বাসভবনও রয়েছে। তবে সৌভাগ্যক্রমে হামলার সময় তিনি তেহরান থেকে দূরে সরকারি কাজে অবস্থান করছিলেন।

ওয়ালিদ ইসলাম এক ফেসবুক পোস্টে জানান, তার বাসাটি ইরান নৌবাহিনীর বেজক্যাম্পের কাছাকাছি হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, তার বাসা লক্ষ্য করে সরাসরি কোনো হামলা হয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অনুবিভাগের মহাপরিচালক এ টি এম আবদুর রউফ মণ্ডল জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনায় দূতাবাস তৎপর রয়েছে এবং ঢাকা থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও কর্মীদের পরিবারসহ প্রায় ৪০ জনকে ইতোমধ্যে তেহরান থেকে ৫০ কিলোমিটার দূরের একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তারা দিনে দূতাবাসে এসে কাজ করছেন এবং রাতে নিরাপদ স্থানে ফিরে যাচ্ছেন। কারণ, রাতেই বেশি হামলার ঝুঁকি থাকছে।

এছাড়া ইরানে থাকা যে ৭০ জন বাংলাদেশি নিজ দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন, তাদেরকে পাকিস্তান হয়ে ফেরত আনার চেষ্টা চলছে। পাকিস্তান সরকার নীতিগতভাবে সম্মতি দিয়েছে, তবে প্রক্রিয়া সম্পন্ন করে আনুষ্ঠানিক অনুমতি পেতে কয়েকদিন সময় লাগবে বলে জানা গেছে। ইসলামাবাদে বাংলাদেশের হাইকমিশন বিষয়টি নিয়ে পাকিস্তানের কেন্দ্রীয় ও প্রাদেশিক পর্যায়ের বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ইরানে প্রায় ২ হাজার ৫০০ বাংলাদেশি নাগরিক রয়েছেন। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে প্রাথমিকভাবে প্রায় ৩০০ জনকে দূতাবাসের ব্যবস্থাপনায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হতে পারে।

সাম্প্রতিক হামলার ঘটনায় আতঙ্কিত প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত ও স্বেচ্ছায় দেশে ফেরানোর বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকার ও কূটনৈতিক মিশন গুরুত্বের সঙ্গে কাজ করছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

কিউএনবি/অনিমা/১৮ জুন ২০২৫, /রাত ৮:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit