বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম ১৮ দিনের রিমান্ডে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৪৩ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজারে হত্যাসহ ৭ মামলায় সাবেক সংসদ সদস্য জাফর আলমের ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে চকরিয়া আদালত। বুধবার (১৮ জুন) সকাল ৯টায় চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবির এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি মুহাম্মদ গোলাম সরওয়ার।

তিনি বলেন, সাবেক এ সংসদ সদস্যের বিরুদ্ধে চকরিয়া ও পেকুয়া থানায় হত্যাসহ ৭টি মামলা রয়েছে। রাষ্ট্রপক্ষ পৃথক পৃথক মামলায় ২৪ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, তাকে কঠোর গোপনীয়তা ও নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ৭টায় চকরিয়া আদালতে হাজির করা হয়। পরে নয়টার দিকে আদালতে তোলা হলে আদালত এ রায় দেন। বর্তমানে তাকে চকরিয়া থানা হেফাজতে রাখা হয়েছে।

এদিকে জাফর আলমকে আনার খবরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা চকরিয়া থানার মোড় চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করে। সাবেক এমপি জাফরের ফাঁসির দাবিতে চকরিয়া উপজেলার নির্যাতিত বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ ও মিছিল বের করলে সেনাবাহিনীর বাধায় তা শেষ করে চলে যায় আন্দোলনকারীরা।

চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক বলেন, আওয়ামী দুঃশাসনকালে সাবেক এমপি জাফর বাহিনীর হাতে শত শত বিএনপি নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে। এমপি জাফর বাহিনীর হাতে খুন হয়েছে নিরীহ লোকজনসহ অন্তত ৭ নেতাকর্মী। আমরা এমপি জাফরের ফাঁসি চাই। অন্যদিকে তার মুক্তির দাবিতেও একটি বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুন ২০২৫, /বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit