বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘চূড়ান্ত চুক্তি’ ছাড়া পরমাণুকেন্দ্রে জাতিসংঘের প্রবেশাধিকার নয়: ইরান মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বিরুদ্ধে মামলা করলো আলিবাবা অস্ত্রের মজুত কমছে, উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে ট্রাম্প যুক্তরাষ্ট্র চাপ দিলেও লেবানন থেকে সেনা প্রত্যাহার নয়: ইসরায়েল দুইবার পিছিয়ে পড়েও হাইতিকে হারিয়ে নকআউটে মরক্কো খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’

ইরানের গভীর পাহাড়ের নিচের যে পারমাণবিক স্থাপনা নিয়ে শঙ্কিত ইসরায়েল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ২৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরানের গভীর পাহাড়ের নিচে নির্মিত ফোর্ডো পারমাণবিক স্থাপনা নিয়ে এবার মুখ খুললেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়াখিয়েল লেইটার। তিনি বলেছেন, ইরানের ফোর্ডো পারমাণবিক স্থাপনাকে আকাশপথ থেকে ধ্বংস করতে সক্ষম একমাত্র দেশ হলো যুক্তরাষ্ট্র। খবর সিএনএনের।

সোমবার মেরিট টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়াখিয়েল এ দাবি করেন। তার ভাষ্য, ফোর্ডোকে যদি আকাশপথ থেকে ধ্বংস করতে হয়, তাহলে সেটা করতে পারবে কেবল যুক্তরাষ্ট্রের কাছে থাকা নির্দিষ্ট ধরনের বোমা। এটি সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রের একটি কৌশলগত সিদ্ধান্ত— তারা চায় কি না সেই পথ অনুসরণ করতে।

তবে, একবারের আঘাতে ফোর্ডো ধ্বংস করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। সিএনএনের সামরিক বিশ্লেষক সেড্রিক লেইটন বলেন, আমি বারবার আঘাত হানার উপর ভরসা রাখব।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইরানের কোম শহরের কাছে অবস্থিত ফোর্ডো স্থাপনাটি পাহাড়ের নিচে ৮০ থেকে ৯০ মিটার গভীরে নির্মিত বলে ধারণা করা হয়। সেখানে উন্নত মানের সেন্ট্রিফিউজ বসানো হয়েছে, যা উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম।

কিউএনবি/অনিমা/১৭ জুন ২০২৫, /রাত ৮:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit