বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

ইরানে ইসরাইলের হামলা, যা বললেন ম্যাক্রোঁ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৩৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালিয়ে যাচ্ছে যুদ্ধবাজ ইসরাইল। জবাবে পালটা হামলা চালাচ্ছে ইরানও। উভয়পক্ষের মধ্যে পালটাপালটি হামলা মঙ্গলবার ৫ম দিনে পৌঁছেছে। 

ইরানের পরমাণু কর্মসূচী ও সরকার পতন ঘটানোই ইসরাইলি হামলার মূল উদ্দেশ্য।  এ প্রসঙ্গে কথা বলেছেন ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বলেছেন, জোর করে ইরানে সরকার পরিবর্তন করার চেষ্টা হবে একটি ‘কৌশলগত ভুল’।

মঙ্গলবার আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, চলমান সংঘাট নিরসনে যুক্তরাষ্ট্র ইসরাইল ও ইরানকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে উল্লেখ করে ম্যাক্রোঁ বলেছেন, ‘যুক্তরাষ্ট্র যদি এখানে যুদ্ধবিরতি আনতে পারে তাহলে সেটা খুবই ভালো হবে’।

একই সঙ্গে তিনি ইসরাইল ও ইরানের বেসামরিক নাগরিকদের ওপর হামলা ‘বন্ধ’ করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সতর্ক করে বলেছেন, তেহরানের সরকার উৎখাতের লক্ষ্য একটি ‘কৌশলগত ভুল’। ফরাসী প্রেসিডেন্ট বলেন, ‘যারা ভাবছেন যে বাইরে থেকে বোমা মেরে আপনি একটি দেশকে দমাতে পারবেন, তারা ভুল করেছেন’।

এদিকে ইরান ও ইসরাইলের মধ্যে পঞ্চম দিনের মতো সংঘাত চলছে। উভয় দেশই তাদের হামলা অব্যাহত রেখেছে। ফলে দেশ দুটি থেকে নিজ নিজ নাগরিকদের সরিয়ে নিচ্ছে অনেক দেশ। সোমবার ইরানে দক্ষিণ কোরিয়ার দূতাবাস কনস্যুলার পরিষেবা স্থগিত করে তাদের নাগরিকদের ইরান ত্যাগ করার আহ্বান জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে বসবাসকারী দক্ষিণ কোরিয়ানদের যত তাড়াতাড়ি সম্ভব দেশটি থেকে বের হয়ে যাওয়া উচিত।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুন ২০২৫, /বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit