শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

লালপুরে জুয়ার আসর থেকে ৮ (আট) জুয়াড়ি আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৫৬ Time View
মোঃ মাজহারুল ইসলাম  লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৮ জোয়াড়ুকে আটক করেছে যৌথবাহিনি। শনিবার গভীর রাতে উপজেলার দক্ষিন লালপরের বাঙ্গালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন, উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের বদরুলের ছেলে রকি খান (২৫), আইয়ুব আলীর ছেলে সজীব ইসলাম (২২), ফারুক হোসেনের ছেলে মারুফ হোসেন (১৫), অমিত বেপারীর ছেলে সুখ চাঁদ বেপারী (২৬), আলম চানের ছেলে সবুজ (২৫), আক্কাসের ছেলে সালাম (৪০), ছবির শেখের ছেলে রাজন শেখ (১৭) ও জোতদৈবকি গ্রামের খালেক মোল্লার ছেলে জাকির মোল্লা (২০)।

লালপুর থানা সূত্রে জানা যায়, শনিবার (১৪জুন) রাত সাড়ে ১১ টার দিকে দক্ষিণ লালপুরের বাঙ্গালপাড়া এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে  উক্ত জুয়াড়ুদের আটক করে থানায় সোপর্দ করে। এ সময় তাদের কাছে থেকে নগদ ২৯ হাজার ৭৪০ টাকা উদ্ধার করা হয়। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোমিনুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান আটককৃতদের বিরুদ্ধে লালপুর থানায় একটি মামলা হয়েছে। রবিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ জুন ২০২৫, /রাত ১২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit