বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪ ‘সন্ত্রাসী’ নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে চার ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সামা টিভি। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, এলাকায় ‘সন্ত্রাসী’দের উপস্থিতির নির্ভরযোগ্য তথ্য পাওয়ার পর ১৮ ও ১৯ ফেব্রুয়ারির মধ্যবর্তী রাতে এ অভিযান চালানো হয়।

তীব্র গোলাগুলির সময় ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামে পরিচিত গোষ্ঠীর চার সদস্য নিহত হন। নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তারা এলাকায় একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল বলে জানানো হয়েছে।

বর্তমানে এ এলাকায় চিরুনি অভিযান চলছে, যাতে কোনো ‘সন্ত্রাসী’ লুকিয়ে থাকলে তাকে আটক বা নির্মূল করা যায়। নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

 

 

কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৬,/দুপুর ১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit