শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

নেত্রকোনয় রমজান ঘিরে বাজার মনিটরিং ও দখলমুক্ত ফুটপাত উচ্ছেদ অভিযান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৬ Time View

শান্তা ইসলাম,জেলা প্রতিনিধি ,নেত্রকোনা পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে নেত্রকোনা জেলা ও পৌর প্রশাসন উদ্যোগে শহরের ফুটপাত দখলমুক্ত করে জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে বিশেষ বাজার মনিটরিং ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে । অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার তরিকুল ইসলাম এবং পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নেত্রকোণা স্বজল কুমার সরকার, নেত্রকোনা সদর ,উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, নেত্রকোনা সদর মডেল থানার ওসি মো: -আল মামুন সরকার। অভিযানটি পৌরসভার সামনের সড়ক থেকে শুরু করে মাছ বাজার, তেরী বাজার ও ছোট বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিচালিত হয়। সরকারনিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা, ভেজাল ও অতিরিক্ত দামে বিক্রি বন্ধ এবং এ সময় বিভিন্ন দোকানে মূল্যতালিকা টাঙানো আছে কিনা তা যাচাই করা হয় এবং নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারির কথা জানানো হয়। অভিযানের অংশ হিসেবে ফুটপাত দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট অপসারণ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও জনদুর্ভোগ কমাতে নিয়মিত বাজার তদারকি অব্যাহত থাকবে।

একই সঙ্গে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বাজারে স্বচ্ছতা বজায় রাখতে পুলিশের নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং ও দখলমুক্ত অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

 

 

কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit