মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

ট্রেন্ডিংয়ে মালাইকার ‘ক্ষতিপূরণ’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৭১ Time View

বিনোদন ডেস্ক : ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেয়েছে নাটক ‘ক্ষতিপূরণ’। নির্মাণ করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরী। এটি তার দ্বিতীয় নাটক। গত ১০ জুন সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পেয়েছে নাটকটি। বর্তমানে এটি ইউটিউব ট্রেন্ডিংয়ে দুই নাম্বারে স্থান করে নিয়েছে। 

এতে মা-বাবার প্রতি সন্তানের যত্নশীল হওয়ার ও মানুষের উপকারে সাধ্যমতো এগিয়ে আসার বার্তা দেওয়া হয়েছে। ১ ঘণ্টা ২০ মিনিট দৈর্ঘ্যের এই নাটকটি দেশ-বিদেশের অসংখ্য দর্শকের জীবন-দর্শন বদলে দিবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনেকের মতে, মানুষের উপকারে এগিয়ে আসতে ও গ্রামের বাড়িতে মা-বাবার কাছে যেতে অনুপ্রেরণা জোগাচ্ছে ‘ক্ষতিপূরণ’। নাটকটি যেমন দর্শকদের কাঁদিয়েছে, আবার করেছে আবেগপ্রবণ। প্রেমের গল্পের ভিড়ে এমন বিষয়বস্তুর নাটক উপহার দেওয়ায় প্রশংসায় ভাসছেন নির্মাতা ও শিল্পীরা।

‘ক্ষতিপূরণ’ রচনা করেছেন সিদ্দিক আহমেদ। এর গল্প এক সহৃদয় তরুণকে ঘিরে। কেউ জানে তার নাম ত্রিস্তান, কেউবা ডাকে কাফকা কিংবা তলস্তয়, কেউ আবার বলে হুমায়ূন আহমেদ! আসলে সে কে? তার প্রতি কৌতূহলী হয়ে ওঠে সাংবাদিক শিরিন। কিন্তু লোকটাকে দরদি মনে হলেও সামনে আসে এক নিষ্ঠুর অতীত। এখানে সাংবাদিক শিরিন চরিত্রে অভিনয় করেন মালাইকা। আর সেই কৌতুহলী ছেলের চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান।

এতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা আক্তার মিঠু, রাশেদ মামুন অপু, সুষমা সরকার, এমএনইউ রাজু, সমু চৌধুরী, শরিফ ফারজানা বুশরা, আইমন সিমলা, ইকবাল, শম্পা নিজাম, নওশীন দিশা, মনীষা শিকদার, টুম্পা মাহবুব ও তাজিনাতুন নাহার নওরিন। নাটকটির আবহ সংগীত তৈরি করেছেন আরফিন রুমি। 

এছাড়া নতুন একটি গানের সুর-সংগীত পরিচালনা করেছেন তিনি। তার সঙ্গে এটি গেয়েছেন স্বর্ণা। ‘লিখেছি তোমার নাম’ শিরোনামের গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ। সম্পাদনা ও রঙ বিন্যাসে রাশেদ রাব্বি।

 

 

কিউএনবি/আয়শা/১৬ জুন ২০২৫, /রাত ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit