মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

নিজের প্লাস্টিক সার্জারির সত্য ফাঁস করলেন মেগান ফক্স

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৪৮ Time View

বিনোদন ডেস্ক : হলিউডের আলোচিত অভিনেত্রী মেগান ফক্স সৌন্দর্য ও অভিনয় গুণের কারণে বহুদিন ধরেই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু। তার নীল চোখ, নিষ্পাপ চেহারা ও ক্যারিশম্যাটিক উপস্থিতি তাকে ‘আদর্শ সুন্দরী’র মর্যাদা এনে দিয়েছে। তবে তার এই সৌন্দর্যের পেছনে প্লাস্টিক সার্জারির অবদান রয়েছে কি না—সেই বিতর্ক বহুদিনের।

বিশেষ করে তার নাক ও ঠোঁটের গড়ন নিয়ে জল্পনা কম হয়নি। অনেক বিউটি বিশেষজ্ঞ ও কসমেটিক সার্জনদের মতে, আগের তুলনায় তার নাক এখন অনেক বেশি সরু ও মসৃণ। ২০১৮ সালে নিউইয়র্কের বিখ্যাত কসমেটিক সার্জন ডা. ম্যাথিউ শুলম্যান মন্তব্য করেছিলেন, ফক্সের নাকের পরিবর্তন রাইনোপ্লাস্টির (নাকের সার্জারি) ইঙ্গিত দেয়। তার মতে, ফক্সের ঠোঁট ও গালের আকারেও ফিলারের প্রভাব থাকতে পারে।

মেগান ফক্সকে নিয়ে গুজব রয়েছে যে, তিনি সৌন্দর্য ধরে রাখতে একাধিকবার প্লাস্টিক সার্জারির আশ্রয় নিয়েছেন।

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে মেগান ফক্স নিজেই স্বীকার করেছেন, তিনি একবার নাকের সার্জারি করিয়েছিলেন। তবে একাধিকবার রাইনোপ্লাস্টির বিষয়টি অস্বীকার করেছেন। অভিনেত্রী জানান, ২৩ বছর বয়সের পর আর নাকের কোনো সার্জারি করাননি। এছাড়া স্বীকার করেন যে, স্তন বৃদ্ধির জন্য তিনি তিনবার সার্জারি করেছেন।

তবে মেগান আরও দাবি করেন, তিনি কখনো ফেসলিফট, ভ্রু লিফট, লাইপোসাকশন কিংবা বডি কনট্যুরিং করাননি। তিনি গোপন একটি প্রসাধন পদ্ধতির কথা স্বীকার করেন, তবে সেটি কী, তা এখনই প্রকাশ করতে চাননি। তার ভাষায়, ‘আমি এমন কিছু করিয়েছি যা সত্যিই দারুণ ছিল। এটা কোনো প্রচলিত প্লাস্টিক সার্জারি নয়। মানুষ এখনো এ সম্পর্কে খুব কম জানে।’

কিউএনবি/অনিমা/১৫ জুন ২০২৫, /বিকাল ৩:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit