বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

রমজানের আগেই ভোট হতে পারে যদি…

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৫১ Time View

ডেস্ক নিউজ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। উভয় নেতার মধ্যে অনুষ্ঠিত এই আলোচনায় দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়।

বৈঠকে তারেক রহমান আগামী বছরের রমজান শুরু হওয়ার আগেই জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব দেন। তিনি বলেন, এই সময়ের মধ্যে নির্বাচন হলে তা সবার জন্য মঙ্গলজনক হবে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও এই সময়কে উপযুক্ত বলে মনে করেন বলে তিনি জানান।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, সরকার ইতোমধ্যে ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। তবে, রমজানের আগের সপ্তাহে নির্বাচন আয়োজনের বিষয়টি সম্ভব হতে পারে যদি প্রয়োজনীয় নির্বাচনপূর্ব সংস্কার ও বিচারসংক্রান্ত অগ্রগতি অর্জিত হয়।

তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে ইতিবাচক হিসেবে গ্রহণ করেন এবং দলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বৈঠকের শেষে প্রধান উপদেষ্টাও তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য কৃতজ্ঞতা জানান।

কিউএনবি/অনিমা/১৩ জুন ২০২৫, /সন্ধ্যা ৬:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit