বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

গুজরাটে বিমান বিধ্বস্ত; যা বললেন বলিউড তারকারা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৫১ Time View

বিনোদন ডেস্ক : গুজরাটে একটি যাত্রীবাহী বিমান উড্ডয়নের পরপরই শোকে বিহ্বল গোটা ভারত। বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার বিমানটিতে মোট আরোহী ছিলেন ২৪২ জন। এদের মধ্যে ২৩২ জন যাত্রী ও ১০ জন কেবিন ক্রু। বিমানের ৬১ জন বিদেশি যাত্রীর মধ্যে ৫৩ জন ব্রিটিশ, ১ জন কানাডিয়ান এবং ৭ জন পর্তুগালের নাগরিক ছিলেন। বাকি ১৬৯ জন ভারতীয় নাগরিক ছিলেন সেই ফ্লাইটে।

ঘটনার পরপরই শোক জানিয়েছেন বলিউডের এক ঝাঁক তারকা। খিলাড়ি অভিনেতা খ্যাত অক্ষয় কুমার তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, তিনি এ ঘটনায় হতবাক ও বাকরুদ্ধ। এই মুহূর্তে শুধু প্রার্থনা। অভিনেতা সানি দেওল সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, আহমেদাবাদে বিমান দুর্ঘটনার খবরে আমি বিধ্বস্ত। বেঁচে যাওয়াদের জন্য দিয়ে প্রার্থনা করছি – তাদের খুঁজে পাওয়া যাক এবং তাদের প্রয়োজনীয় চিকিতসা দেয়া হোক। প্রাণ হারানো ব্যক্তিদের আত্মার জন্য প্রার্থনা করেন এই তারকা।

অভিনেত্রী জাহ্নবি কাপুর তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, আহমেদাবাদ থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার খবরে আমি হতবাক। এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনার শোক ভাষায় প্রকাশ করা অসম্ভব। যাত্রী, ক্রু এবং প্রতিটি পরিবারের জন্য মন থেকে প্রার্থনা করছি।

আরেক তারকা পরিণীতি চোপড়াও সমবেদনা প্রকাশ করে পোস্ট করে লিখেছেন, এয়ার ইন্ডিয়ার বিমানের পরিবারের সদস্যদের বেদনা কল্পনাও করতে পারছি না। এই সময়ে ঈশ্বর যেন তাদের শক্তি দেন তার জন্য প্রার্থনা করছি। দুর্ঘটনায় শোক প্রকাশ করে রীতেশ দেশমুখ বলেন, আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবর শুনে আমি একেবারে ভেঙে পড়েছি এবং মর্মাহত। সমস্ত যাত্রী, তাদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত সকলের প্রতি প্রার্থনা করছি।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুন ২০২৫, /বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit