বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

সীমান্ত দিয়ে চামড়া পাচারের কোন সম্ভাবনা নেই: জয়পুরহাটে বাণিজ্য উপদেষ্টা

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট
  • Update Time : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৭০ Time View
মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : সরকার চামড়ার মূল্য বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সুযোগ-সুবিধা ও পদক্ষেপ গ্রহণ করেছে। তিন মাসের জন্য চামড়া রপ্তানি বাজার উন্মুক্ত করা হয়েছে, যা দেশীয় ও আন্তর্জাতিক চাহিদা বৃদ্ধি করবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, ‘সরকারের এই উদ্যোগকে অগ্রাহ্য করে সব দায়িত্ব শুধুমাত্র ড. ইউনুসের ওপর চাপিয়ে দেওয়া নিঃসন্দেহে অন্যায়ের শামিল। তিনি যদি সব চামড়া কিনে নেন, তা হলে বাজারে বৈষম্য ও সমস্যা সৃষ্টি হবে।
‘মঙ্গলবার জয়পুরহাটের বিভিন্ন এলাকার কোরবানির পশুর কাঁচা চামড়ার গুদাম ও মাদ্রাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সীমান্ত দিয়ে চামড়া পাচারের গুজব উড়িয়ে দিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘বিজিবির কঠোর নজরদারিতে সীমান্ত সম্পূর্ণ নিরাপদ এবং পাচারের কোন সম্ভাবনা নেই।পরিদর্শনকালে জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, জেলা চেম্বারের সভাপতি আব্দুল হাকিম মণ্ডল এবং জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সভাপতি আবু বক্কর সিদ্দিক শামিম প্রমুখ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১১ জুন ২০২৫, /বিকাল ৩:১৪

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit