বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

রায় কিংবা রাজেশ নয়; দক্ষিণ কাঁপাচ্ছেন ঐশ্বরিয়া লক্ষ্মী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৫৭ Time View

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার জগতে এক নতুন তারা, যিনি ঐশ্বরিয়া রায় কিংবা ঐশ্বরিয়া রাজেশ নন—তিনি ঐশ্বরিয়া লক্ষ্মী। সাম্প্রতিক সময়ে তার অভিনীত সিনেমাগুলো বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে। সবশেষ গত বৃহস্পতিবার মুক্তিপ্রাপ্ত মণিরত্নমের ‘থাগ লাইফ’ ছবিতেও তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।

২০১৪ সালে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন ঐশ্বরিয়া। এরপর ২০১৭ সালে অভিনয়ের প্রস্তাব পেয়ে কাজ করেন ‘নাজানডুকালুড নাটিল ওরিদাভেলা’ ছবিতে। কিন্তু ঐশ্বরিয়ার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় সেই বছরেই মুক্তি পাওয়া আশিক আবুর ‘মায়ানদী’। জঁ-লুক গদারের ‘ব্রেথলেস’ থেকে অনুপ্রাণিত এই রোমান্টিক থ্রিলারটির সংলাপগুলো কেরালার তরুণদের মাঝে এতটাই জনপ্রিয় হয় যে তা দৈনন্দিন আলোচনার অংশ হয়ে ওঠে।

‘মায়ানদী’-এর সাফল্যের পর পরের বছরই ফাহাদ ফাসিলের সঙ্গে ‘ভারাথান’ ছবিতে দুর্দান্ত অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ান ঐশ্বরিয়া। এই ধারাবাহিক সাফল্যে তিনি নিজের ইন্ডাস্ট্রির বাইরে থেকেও কাজের প্রস্তাব পেতে শুরু করেন। ২০১৯ সালে তামিল ছবিতে এবং ২০২২ সালে তেলেগু ছবিতে তার অভিষেক হয়। গত বছর সরাসরি ওটিটিতে মুক্তিপ্রাপ্ত থ্রিলার সিনেমা ‘কানাকানি’-এর জন্য তিনি দশম সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডসে সেরা মালয়ালম অভিনেত্রীর পুরস্কার জেতেন। এর আগে ‘মায়ানদী’ ছবির জন্যও তিনি এই পুরস্কার পেয়েছিলেন।

বর্তমানে ঐশ্বরিয়া লক্ষ্মী ভারতের অন্যতম ব্যস্ত অভিনেত্রীদের একজন। পরিচালক মণিরত্নমের সঙ্গে কাজ করে তার ক্যারিয়ারের গতিপথ অনেকটাই বদলে গেছে। মণিরত্নমের ‘পোন্নিইন সেলভান’-এর দুটি কিস্তির পর এবার ‘থাগ লাইফ’ ছবিতেও তিনি কাজ করেছেন।

‘থাগ লাইফ’ ছবিতে তাঁর চরিত্র ‘পুনগুজালি’ প্রসঙ্গে ঐশ্বরিয়া পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘পুনগুজালি চরিত্রটি আমাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। সত্যি বলতে, আমি এতটা আশা করিনি। চরিত্রটিকে যাঁরা উজাড় করে ভালোবাসা দিয়েছেন, তাদের প্রত্যেককে অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ, চরিত্রটা আমার সামনে অনেক সৌভাগ্যের দরজা খুলে দিয়েছে।’

মণিরত্নমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘ছবিটি মুক্তির আগে আমি মণি স্যারকে আমার চরিত্র নিয়ে প্রশ্ন করি। তিনি বলেছিলেন, ‘তুমি কিছু করেছ, আমি কিছু করেছি। বাকিটা মুক্তির পর বোঝা যাবে। আসলে এই ছবিতে আমার চরিত্রটা অন্য সবার চেয়ে অন্য রকম ছিল বলেই আরও বেশি করে সবার নজরে পড়েছিলাম।’

‘থাগ লাইফ’-এ মণিরত্নমের সঙ্গে আবারও কাজ করার সুযোগ পেয়ে ঐশ্বরিয়া জানান, ‘এত দ্রুত আবার যে তাঁর সঙ্গে কাজের সুযোগ পাব, ভাবিনি। তাঁর মতো নির্মাতার সঙ্গে কাজ করতে যেকোনো অভিনেত্রী মুখিয়ে থাকবেন।’ ভবিষ্যতে তিনি আরও বেশি নারীপ্রধান সিনেমায় অভিনয় করতে আগ্রহী। ‘থাগ লাইফ’ ছবিতে ঐশ্বরিয়ার সঙ্গে কমল হাসান ও তৃষ্ণা কৃষ্ণানও অভিনয় করেছেন এবং মুক্তির মাত্র ৪ দিনে সিনেমাটি ৩৫ কোটি রুপি আয় করেছে।

কিউএনবি/অনিমা/১০ জুন ২০২৫, /রাত ৯:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit