সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
ইসরায়েলের সেনাবাহিনী দক্ষিণ লেবানন ছাড়বে না: প্রতিরক্ষামন্ত্রী ২৫০ কিমি গতিতে ডিভাইডারে ধাক্কা! ঘটনাস্থলেই প্রাণ গেল দুইজনের বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন দাবানলের গ্রাসে কানাডার লিটন, সরানো হচ্ছে বাসিন্দাদের ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট যুক্তরাষ্ট্র-ইরান ‘ঐতিহাসিক’ আলোচনা : যে বার্তা দিলেন জেডি ভ্যান্স শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ফের হুমকি ট্রাম্পের

বিয়ে বাড়িতে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, বরসহ আহত ১৫

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৪৬ Time View

ডেস্ক নিউজ : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিয়েবাড়িতে গরুর মাংস কম দেওয়া নিয়ে দুইপক্ষের সংঘর্ষে বরসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। 

সোমবার বিকেলে মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ইউনিয়নের শুভগাছা এলাকার আমিনুর আকন্দের ছেলে আবু বক্করের সঙ্গে একই উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া এলাকার আছাদুল্লাহর মেয়ের প্রায় দুই বছর আগে বিয়ে হয়। ওই বিয়ের আনুষ্ঠানিকতার জন্য সোমবার গোদশিমুলিয়া এলাকায় মেয়ের বাবা আনিছুর রহমানের বাড়িতে যান বরপক্ষের লোকজন। ওইদিন বিকেলে মেয়ের বাবার বাড়িতে খাবার পরিবেশনের সময় ছেলেপক্ষকে গরুর মাংস কম দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ ঘটনায় বরসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। 

আহতরা হলেন, বর আবু বক্কর (২৪), আব্দুল মাজেদ সরদার (৪৮), রিপন সরদার (৪৫), রুকন সরদার (৩৮), বাবু (৩২), লাভলু (৩৫), শহিদুল্লাহ (৩৬), বুরুজ বাবুর্চি (৪৫), আল আমিন (৩০), আলমগীর হোসেন (২৫), মাহফুজ (৩৫), আবু সামা (৪৫) ও মেয়ের নানা আব্দুল মালেক (৫৫) ছাড়াও উভয় পক্ষের আরও প্রায় ১০ থেকে ১২ জন নারী ও পুরুষ আহত হয়েছেন। পরে ছেলেপক্ষ বউকে না নিয়েই মেয়ের বাড়ি থেকে চলে যান। খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মেয়েপক্ষের লোকজন গা ঢাকা দিয়েছে।

ছেলে আবু বক্করের চাচা আব্বাস আলী বলেন, খাবার নিয়ে বাগ-বিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি হয়। পরে মেয়েপক্ষের লোকজন আমাদের কয়েকজন মারধর করেছে। পরে পুলিশ আমাদের উদ্ধার করে। মেয়েপক্ষের লোকজন আমাদের ৯টি মোটরসাইকেল ভাঙচুর করে। এখানো আমাদের পাঁচটি মোটরসাইকেল মেয়েদের বাড়িতে আছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন বলেন, বিয়ে বাড়িতে খাবার নিয়ে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কয়েকজন আহত হয়েছে, তবে কেউ গুরুতর আহত হয়নি। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/১০ জুন ২০২৫, /বিকাল ৩:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit