সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ শেষ হচ্ছে কি হরমুজ সংকট? হামলা বন্ধে একমত যুক্তরাষ্ট্র-ইরান আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ চীনে ভূমিকম্প অনুভূত সামরিক অভিযানের স্প্লিন্টারের আঘাতে কাতারের নাগরিক নিহত ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ : ভাঙছে তাপমাত্রার রেকর্ড, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ আগামীকাল থেকে চালু হচ্ছে তেহরান-দুবাই ফ্লাইট ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮৫ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার দুই শিশু ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ, ৭ দিনে ১৩০০ জনের বেশি মানুষের মৃত্যু ভারতে তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, আটক ‘মাস্টারমাইন্ড’

উত্তাল লস অ্যাঞ্জেলেস; ন্যাশনাল গার্ড মোতায়েন

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : টানা দ্বিতীয়দিনের মতো বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। এনিয়ে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এ শহরটিতে ন্যাশনাল গার্ডের দুই হাজার সেনা মোতায়েন করছে ট্রাম্প প্রশাসন। বার্তাসংস্থা রয়টার্স ও বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবিসি বলছে, নথিহীন অভিবাসীদের ধরতে শুক্রবার থেকে অভিযান শুরু করে দেশটির প্রশাসন। তা নিয়ে শহরটিতে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ রুপ নেয় সংঘর্ষে। আর এটি ঠেকাতেই ন্যাশনাল গার্ডের সেনা মোতায়েন করা হচ্ছে।

শনিবার হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, রাজ্যে যে অনাচার বৃদ্ধি পেয়েছে তা মোকাবিলা করার জন্য ট্রাম্প রক্ষীদের মোতায়েন করছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেসের দক্ষিণে শনিবার বিক্ষোভের সময় কয়েক ডজন বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ হয়ে ফেডারেল এজেন্টদের। তারা বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুড়ে।

এ ছাড়া শুক্রবার রাতেও লস অ্যাঞ্জেলেসে ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্টর (আইসিই) সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। আইসিই-র এজেন্টরা শহরের বিভিন্ন স্থানে অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান চালানোর সময় সংঘর্ষ হয়। অভিযানে আইসিই অন্তত ৪৪ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারের পরেই বিক্ষোভকারীরা দেশটির ফেডারেল ডিটেনশন সেন্টারে হাজির হয় এবং তাদের মুক্তি দাও, মুক্তি দাও বলে স্লোগান দেয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আইসিই’র অভিযানে চলতি সপ্তাহে ১১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে লস অ্যাঞ্জেলেসে। এর মধ্যে শুধু শুক্রবারেই ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়।

কিউএনবি/অনিমা/০৮ জুন ২০২৫, /সকাল ১১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit